=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তারাপীঠে পুজো দিতে গেলে পরা যাবে না এই ধরনের পোশাক, জারি নিয়ম

প্রীতি পোদ্দার, কলকাতা: মা তারার দর্শন পাওয়া এখন হবে আরও কড়াকড়ি, চালু হল নতুন পোশাকবিধি (Tarapith Temple Dress Code)। তাই ইচ্ছেমতো পোশাক পরে আর প্রবেশ করা যাবে না তারাপীঠ মন্দিরে (Tarapith Temple)। জানা গিয়েছে, মন্দিরের পবিত্রতা ও ধর্মীয় রীতিনীতি বজায় রাখতেই এই নতুন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে দর্শনার্থীদের পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখাই মূল লক্ষ্য মন্দির কমিটির।

তারাপীঠ মন্দিরে চালু হল নতুন পোশাকবিধি

মা তারার মন্দিরে পুজো করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক দর্শনার্থী হাফপ্যান্ট, বারমুডা, লুঙ্গি কিংবা গামছা পরে মন্দিরে প্রবেশ করে কিন্তু এবার তা করা যাবে না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হাফপ্যান্ট, বারমুডা, লুঙ্গি কিংবা গামছা পরে মন্দিরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, মন্দিরের সহযোগী সেবায়েতদের জন্যও চালু হচ্ছে নির্দিষ্ট পোশাকবিধি। জানা গিয়েছে, মূল পুরোহিতরা আগের মতোই লাল পোশাকে থাকবেন। ফলে দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ও সহযোগী সেবায়েতদের সহজেই চিহ্নিত করা যাবে।

কী বলছেন মন্দির কমিটির সম্পাদক?

মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, “তারাপীঠ শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। সহযোগী সেবায়েতদের পরিচয়পত্র যাচাই ও প্রয়োজনীয় নথি সংগ্রহের কাজ চলছে। কালীপুজোর পর নতুন পোশাকবিধি কার্যকরের পরিকল্পনা রয়েছে। মন্দিরের শৃঙ্খলা ও পরিষেবায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।” যদিও এর আগে পোশাকবিধি চালু করা হয়েছিল কিন্তু বাস্তবে তার যথাযথ প্রয়োগ হচ্ছিল না। তাই এবার কড়াকড়ি হল মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড লাগানো হয়েছে। এছাড়াও বাইরের দেশ থেকে আসা ভক্তরা যাতে আগে থেকেই নিয়ম সম্পর্কে জানতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে।

আরও পড়ুন: কোচবিহারে ফের অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী

তারাপীঠে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও অসংখ্য ভক্তের সমাগম হয়। বিশেষ করে ছুটির দিন ও পুজোর বিশেষ তিথিতে ভিড় থাকে চোখে পড়ার মতো। মন্দিরের পাশেই বয়ে চলা পবিত্র দ্বারকা নদীতে স্নান সেরে পুজো দেওয়ার দীর্ঘ প্রথা রয়েছে। বিশেষ করে অমাবস্যার তিথিতে এখানে ভক্তদের উপচে পড়া ভিড়ও দেখা যায়। আর এই পরিস্থিতিতে নতুন পোশাকবিধি কতটা কার্যকর হয় এখন সেদিকেই সকলের নজর।

Leave a Comment