১ এপ্রিল থেকে NPS-এ বড় বদলের ঘোষণা, সাসপেন্ড হবে একাধিক পরিষেবা

সহেলি মিত্র, কলকাতাঃ ন্যাশনাল পেনশন সিস্টেমে (National Pension System) বিনিয়োগ করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল থেকে NPS-এ বড় বদল ঘটতে চলেছে, যার সরাসরি প্রভাব বিনিয়োগকারীদের ওপর পড়বে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে। এই পরিবর্তনগুলির ফলে কয়েক দিনের জন্য ৯টি প্রধান এনপিএস পরিষেবা সাসপেন্ড থাকবে, যা সম্ভাব্য লক্ষ লক্ষ গ্রাহককে প্রভাবিত করতে পারে।

১ এপ্রিল থেকে NPS-এ বড় বদলের ঘোষণা

সূত্রের খবর, সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো “মাল্টিপল এনএভি ফ্রেমওয়ার্ক”, যা ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। এর অর্থ হলো, এখন থেকে একই স্কিমের অধীনে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদের (সরকারি ও বেসরকারি) জন্য ভিন্ন ভিন্ন এনএভি প্রযোজ্য হবে। বিনিয়োগ ব্যবস্থাপনা ফি এবং পিওপি চার্জ আরও নির্ভুলভাবে সমন্বয় করার জন্য এই পরিবর্তনটি করা হচ্ছে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে ব্যবস্থাটি আরও স্বচ্ছ ও ন্যায্য হবে বলে আশা করা হচ্ছে।

কোন পরিষেবাগুলি সাসপেন্ড হচ্ছে?

সিআরএ স্থানান্তর- ২৫শে মার্চ থেকে ১ এপ্রিল
পোর্টফোলিও পুনর্বিন্যাস- ২৮শে মার্চ থেকে ১ এপ্রিল
গ্রাহক স্থানান্তর- ২৭শে মার্চ (সকাল ১০:৩০) থেকে ১ এপ্রিল পর্যন্ত
ত্রুটি সংশোধন (জিপিএফ তোলা সহ): ৩১শে মার্চ (সকাল ১০:৩০) থেকে ১ এপ্রিল পর্যন্ত
এনপিএস থেকে ইউপিএস-এ ট্রান্সফার/দাবি- ২৭ মার্চ থেকে ১ এপ্রিল
একমুখী পরিবর্তন- ২৭ মার্চ থেকে ১ এপ্রিল
পছন্দ পরিবর্তন- ২৭শে মার্চ থেকে ১ এপ্রিল
টাকা তোলার নিয়ম- ২৭ মার্চ থেকে ১ এপ্রিল
NPS Lite থেকে APY-তে ট্রান্সফার- ২৭শে মার্চ থেকে ১ এপ্রিল।

আরও পড়ুনঃ PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ঘোষণা কেন্দ্রর, ১ এপ্রিল থেকেই লাগু

বিপদে পড়ার আগে বিনিয়োগকারীদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যদি কোনো গুরুত্বপূর্ণ লেনদেন করতে হয়, তবে তা প্রথমে করে নিন। এই তারিখগুলোর মধ্যে কোনো অনুরোধ প্রক্রিয়া করা হবে না। তবে চিন্তা নেই, আগামী ২ এপ্রিল, ২০২৬ থেকে সকল পরিষেবা পুনরায় চালু হবে। অর্থাৎ ৯টি পরিষেবা শুধুমাত্র ১ এপ্রিল, ২০২৬ অবধি সাসপেন্ড করা থাকবে।

Leave a Comment