=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১ রানে আউট, তা সত্ত্বেও গিল এমন রেকর্ড গড়লেন যা কোনও দিন পারেননি কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। প্রথম দিন সেঞ্চুরি এবং দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি করলেও তিন নম্বর ম্যাচে মাত্র 1 রানে আউট হয়ে যান ভারতীয় তারকা। তাতে যথেষ্ট হতাশ হয়েছিলেন ভক্তরা। কিন্তু তা সত্ত্বেও মাত্র 1 রান করেই ইতিহাস গড়েছেন গিল। এই রানের দৌলতেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 334 রান করেন অধিনায়ক, যা সর্বোচ্চ। শুধু তাই নয়, তিন নম্বর ম্যাচে মাত্র একটি রান করেই গিল এমন এক কীর্তি করেছেন যা জীবনেও করতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)।

কী এমন করলেন গিল?

শনিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে এই মাত্র 1 রানে আউট হয়ে যাওয়ার পর যেকোনও 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন গিল। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের 15 বছরের রেকর্ড ভেঙে দিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করা প্রথম পাঁচ প্লেয়ারের তালিকায় পাকিস্তানের বাবর আজম থাকলেও নেই বিরাট কোহলি।

বলাই বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 300 রানের গন্ডি টপকানোর সাথে সাথেই একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে 300 রান অতিক্রম করা দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন গিল। তবে তাঁর রানের সংখ্যা যেহেতু 334, ফলে এই মুহূর্তে প্রথম পাঁচ প্লেয়ারের তালিকায় 1 নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে 310 রান করা ব্রেন্ডন টেলরের। এছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার নিরিখে তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। তাঁর রান 278।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে টিম ইন্ডিয়ার হারের নেপথ্যে মূল ‘কালপ্রিট’ ৩ ভারতীয়

এখানেই শেষ নয়, তালিকার চার নম্বরে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক 276। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2021 সালের ওয়ানডে সিরিজে এই রান করেছিলেন তিনি। এর পাশাপাশি তালিকার পাঁচ নম্বরে রয়েছেন কুররাম খান। আফগানিস্তানের বিরুদ্ধে 2014 সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালীন 270 রান করে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে দুঃখের বিষয় ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের নিরিখে প্রথম পাঁচে নাম নেই বিরাট কোহলি বা রোহিত শর্মার।

Leave a Comment