=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১ লাখে মিলেছে ৮৫ লাখেরও বেশি, শেয়ার বাজারে ঝড় তুলেছে কনডম প্রস্তুতকারক সংস্থা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরুষ এবং মহিলাদের জন্য কনডম প্রস্তুতকারক সংস্থা কিউপিড লিমিটেডের শেয়ার বিগত বছরগুলিতে শেয়ার বাজারে (Stock Market) কার্যত ঝড় তুলেছে। এই সংস্থার শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছেন তাঁরা জানবেন কিউপিডের শেয়ার ঠিক কতটা ক্ষমতাশালী। জানলে অবাক হবেন, মাত্র তিন বছরের মধ্যেই এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের লাখপতি বানিয়েছেন। মাত্র 1 লাখের বিনিয়োগে মিলেছে 85 লাখেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে কোটি টাকার মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা।

শেয়ার বাজারে দাপট কনডম প্রস্তুতকারক সংস্থার

সাম্প্রতিক বছরগুলিতে শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে বেশ কিছু স্টক। সেই তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে কনডম প্রস্তুতকারক সংস্থা কিউপিড। আজ থেকে তিন বছর আগে অর্থাৎ 2023 সালের 14 জুলাই, NSE তে এই সংস্থার একটি শেয়ারের দাম যা ছিল সেখান থেকে আজকের দিনে অর্থাৎ 2026 এর 14 জুলাই সেই শেয়ারে 8493 শতাংশ রিটার্ন মিলেছে।

সহজ কথায় বলতে গেলে, 2023 সালে আজকের দিনে যদি এই শেয়ারে কেউ মাত্র এক লাখ টাকা বিনিয়োগ করতেন  তবে বর্তমানে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াত 85 লাখ 67 হাজার টাকায়। বলা বাহুল্য, আজ এই সংস্থার একটি শেয়ারের দাম বেড়ে হয়েছে প্রায় 218 টাকা। চলতি বছরে আজ পর্যন্ত এই শেয়ার থেকে মোট 107 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যেখানে 6 মাসে এই শেয়ার দিয়েছে 133 শতাংশ রিটার্ন।

অবশ্যই পড়ুন: বর্ষায় উঠোনে জমেছে শ্যাওলা? রাসায়নিক ছাড়াই পরিষ্কার করুন এই উপায়ে

বলে রাখা প্রয়োজন, আজ পর্যন্ত মোট তিন বার বিনামূল্যে শেয়ার বিতরণ করেছে কিউপিড লিমিটেড। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম ইতিমধ্যেই এই সংস্থায় বিনিয়োগের পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, ভবিষ্যতে এই সংস্থা শেয়ার থেকে মোটা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা এমন মত দেওয়ার পর থেকেই এই সমস্যায় শেয়ারে বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যা!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment