২০২৬ এ দাঁড়িয়ে ‘শত্রু’ পাকিস্তানের কাছ থেকে এখনও কী কী আমদানি করে ভারত?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমের দেশ পাকিস্তান (Pakistan)। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে ওষুধের মতো পণ্যের জন্য ভারতের প্রতি নির্ভরশীল এই দেশ। অনুরুপভাবে ভারতও পাকিস্তান থেকে বহু যুগ ধরে বিভিন্ন খনিজ দ্রব্য থেকে শুরু করে সিমেন্টের মতো পণ্য আমদানি করে এসেছে (India-Pakistan Business)। এক কথায় বলা যেতে পারে, আমদানি (India Import) এবং রপ্তানি বাণিজ্যে এই দুই প্রতিবেশী দেশ একে অপরের সাথে যুক্ত। এখন প্রশ্ন, পহেলগাঁও জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরে বদলার পর্ব মিটিয়ে এই মুহূর্তে পাকিস্তান থেকে কোন কোন পণ্যদ্রব্য আমদানি করছে ভারত?

বর্তমানে পাকিস্তান থেকে কী কী আসে ভারতে?

গত বছর পহেলগাঁও জঙ্গি হামলায় নিরীহ ভারতীয়দের মৃত্যুর পরই অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের বুকে গজিয়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। একই সাথে ইসলামাবাদকেও খানিক শিক্ষা দিয়ে এসেছে ভারতীয় বিমান বাহিনীর বীর জওয়ানরা। আর সেই অশান্তির পরই গত বছরের মে মাস থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সব রকম আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

2025 সালের মে মাসে ভারতের ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের নির্দেশিকা অনুযায়ী, পাকিস্তান থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে পাকিস্তানও যাতে ভারত থেকে প্রয়োজনীয় পণ্য দ্রব্য আমদানি না করে সেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যার কারণে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও রকম পণ্যই আদান প্রদান হয় না। তবে এর আগে দুই দেশই একে অপরের কাছ থেকে নানান প্রয়োজনীয় পণ্য আমদানি করতো।

আরও পড়ুন: পারেনি কেউ, মাত্র ৪ বছর বয়সে দাবায় বিশ্বরেকর্ড গড়ল ভারতের খুদে এলেনা

বলাই বাহুল্য, গত বছর মে মাসের অশান্তির আগে পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল সেই সময় ভারত থেকে নানান প্রয়োজনীয় দ্রব্য যেমন বিভিন্ন ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল পণ্য, শিল্প এবং গবেষণায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য, বিভিন্ন প্লাস্টিক এবং প্লাস্টিক তৈরির কাঁচামাল, খনির তেল থেকে শুরু করে প্রক্রিয়াজাত পণ্য সহ একাধিক প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতো ইসলামাবাদ। একই পথ ধরে ভারত বিভিন্ন ফল, বাদাম, সন্দক লবন, তামা, লোহা, চামড়া, সিমেন্ট থেকে শুরু করে কাঁচা তুলো এবং কিছু খনিজ পদার্থও আমদানি করতো।

Leave a Comment