=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২১ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, দেড় দিনে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে জয় অস্ট্রেলিয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ (Bangladesh)। সেই দলটাকেই দ্বিতীয় টেস্টে একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন অজিরা। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যাটিংয়ে একেবারে পাত্তাই পেল না ওপার বাংলার দল। উল্টে ব্যাট হাতে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালিয়ে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। রবিবার, নাজমুল হোসেন শান্তদের একেবারে ধরাশায়ী করে এক ইনিংস এবং 51 রানে জয় নিশ্চিত করে অজি বাহিনী। তাতে ফের অন্ধকার অধ্যায়ে ফিরল বাংলাদেশ টাইগাররা।

বাংলাদেশকে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয় দেখেছিল বাংলাদেশ। মিচেল স্টার্কদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে একেবারে টিকতেই পারেননি ওপার বাংলার কোনও ব্যাটসম্যান। সেই সূত্রেই মাত্র 64 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ব্রিগেড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও তৃতীয় অঙ্কের দোরগোরাতেও পৌঁছতে পারেনি পদ্মা পাড়ের দল। তাতে বেশ লজ্জায় পড়েছে তামিম ইকবালের বোর্ড।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 21 বছরের আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে কোনও দল পরপর দুই ইনিংসে 100 রানের আগেই অলআউট হয়ে গেল। এর আগে 2005 সালে হারারেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে 59 ও 99 রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। এই ঘটনার পর বাংলাদেশই প্রথম দল যারা পরপর দুটি ইনিংসে 100 রানের আগেই অলআউট হয়ে মাঠ ছেড়েছে।

আরও পড়ুন: “আমাদের কাছে ফলাফলটাই গুরুত্বপূর্ণ” কুলদীপের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য গম্ভীরের

বলাই বাহুল্য, বাংলাদেশ দল 64  রানে অলআউট হয়ে যেতেই ময়দানে নামে অস্ট্রেলিয়া। এক ইনিংসেই 210 রান তুলে ক্ষমতা প্রদর্শন করে অজি বাহিনী। পরবর্তীতে অস্ট্রেলিয়ার দেওয়া রানের পাহাড় টপকে যাওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেই মতোই, ব্যাট করতে নামলেও 95 রানে অলআউট হয়ে পরাস্ত হয় তারা। তাতে টেস্ট সিরিজ 1-1 সমতায় রাখে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত দল অস্ট্রেলিয়া।

Leave a Comment