সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর আগেই মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার শুধু অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নয়, বরং একসঙ্গে মিলবে ৫০০০ টাকা। এমনকি দুর্গাপুজোর আগেই দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এই উপহার। খবর ছড়িয়ে পড়তেই মহিলাদের মনে উঠছে হাজারো প্রশ্ন। কিন্তু কোন প্রকল্পে মিলবে এই অতিরিক্ত সুবিধা? জানুন বিস্তারিত।
প্রতি মাসে মহিলারা পাবেন ৫০০০ টাকা
বিজেপি সরকার গঠন করার পরই রাজ্যে চালু হয় অন্নপূর্ণা যোজনা। জুন মাস থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই তিন মাস টাকা দেওয়া হয়েছে। তবে এবার অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মিলবে আরও এক প্রকল্প থেকে ভাতা। সবমিলিয়ে এবার ৩০০০ টাকার জায়গায় মহিলারা পাবেন ৫০০০ টাকা। এমনকি সেপ্টেম্বর থেকেই পাওয়া যাবে এই সুবিধা। তবে হ্যাঁ, এই অতিরিক্ত প্রকল্পের সুবিধা সব মহিলার জন্য নয়।
আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি যারা বিধবা ভাতা পান, তারা সেই প্রকল্প চালিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যেই। এই বয়সসীমার মধ্যে ৩০০০ টাকার কম অন্য কোনও ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা বন্ধ হবে না বলেই জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে বিধবা ভাতা পাওয়ার উপযুক্ত মহিলারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলেই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন, এবং প্রতি মাসে পাবেন ৩০০০ টাকার জায়গায় ৫০০০ টাকা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? রইল বিরাট আপডেট
এদিকে বিধবা ভাতার পাশাপাশি যাঁরা দিব্যাঙ্গ ভাতা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন, তাঁরাও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা করে পাবেন বলে জানানো হয়েছিল। অর্থাৎ দুই প্রকল্পের সুবিধা এক সঙ্গেই পাওয়া যাবে। উল্লেখ্য, আগস্ট মাসে দেড় কোটির বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় সুবিধা পেয়েছেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা প্রথমে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হলেও পরে আরও ৫০০ টাকা বাড়িয়ে তা করা হয় ২০০০ টাকা। অর্থাৎ এবার থেকে বিধবা ভাতা ২০০০ এবং অন্নপূর্ণার ৩০০০, সব মিলিয়ে মহিলারা পাবেন ৫০০০ টাকা।