=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩০০ মতুয়াকে ভারতের নাগরিকত্ব প্রদান মুখ্যমন্ত্রীর, ধরালেন মমতার ভুল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: CAA এর অধীনে 300 জন মতুয়ার হাতে ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার, নিউটাউনের মঞ্চ থেকে উত্তর 24 পরগনার মতুয়াদের সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে পূর্বতন সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বলে দিলেন, “নাগরিকত্ব কেড়ে নিতে নয় বরং নাগরিকত্ব দেওয়ার জন্যই এই CAA আইন।” একই সাথে এদিন মুখ্যমন্ত্রী এও বললেন, বাকি যোগ্যদেরও আগামী দিনে নাগরিকত্ব দেওয়া হবে!

নাগরিকত্ব পেতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান

2019 সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াদের গড়ে সভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই ভারতের নাগরিকত্ব আইন চালু করার কথা জানান তিনি। প্রতিশ্রুতি দেওয়া হয়, যেসব মতুয়ারা বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী হিসেবে এসেছিলেন তাঁরা দেশের নাগরিকত্ব পাবেন। এরপর কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার গঠন হতেই পাস নাগরিকত্ব আইন।

বলাই বাহুল্য, এর আগে তৃণমূল সরকার নাগরিকত্ব আইন নিয়ে একটা বড় অংশের মানুষকে ভুল বার্তা দিয়েছিল বলেই অভিযোগ। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভুল বোঝানো হয়েছিল মতুয়াদেরও। এবার সেসব তুলে ধরে পূর্বতন সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CAA নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল! নাগরিকত্ব আইনের বিরোধিতা করে পথেও নেমেছিল তৃণমূল! আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল।

অবশ্যই পড়ুন: আরশোলাদের মধ্যে ঢুকে ভারতে বড় নাশকতার ছক কষছিল হামিম, নেপথ্যে পাকিস্তান!

এদিন নিউটাউনের মঞ্চ থেকে নাগরিকত্ব আইন নিয়ে পূর্বতন সরকারকে নিশানা করতে করতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছেন নাগরিকত্ব আইন বাস্তবায়ন করে সেই প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর তাঁরা প্রত্যেকেই! নাগরিকত্ব আইনের মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় না বরং নাগরিকত্ব দেওয়ার জন্যই এই CAA! একই সাথে সাধারণ মানুষকে নাগরিকত্ব পেতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Leave a Comment