৪০০০ টাকার সাবস্ক্রিপশন গ্রাহকদের ফ্রিতে দিচ্ছে Jio!

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। সম্প্রতি দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা তাদের ব্যবহারকারীদের জন্য বিশেষ একটি অফার (Jio Offer) নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, গ্রাহকদের ক্যানভা প্রিমিয়াম ডিজাইন টুল সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে জিও। জিও এবং ক্যানভার এই পার্টনারশিপের আওতায় 12 মাসের জন্য ক্যানভা প্রো অথবা ক্যানভা প্রো লাইটের বিনামূল্যে সাবস্ক্রিপশন মিলবে, যার বাজার মূল্য প্রায় 4000 টাকা।

4000 টাকার অফার দিচ্ছে Jio

আসলে গ্রাহকরা তাদের জিও রিচার্জ প্ল্যানের উপর নির্ভর করে এই ক্যানভার সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবে। এর জন্য 399 টাকার জিও প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করতে হবে। এর সঙ্গে ক্যানভা প্রো অন্তর্ভুক্ত রয়েছে। তবে 349 টাকা বা তার বেশি মূল্যের দৈনিক 2GB ডেটা প্ল্যানেও ব্যবহারকারীরা বিনামূল্যে ক্যানভা প্রো লাইটের সুবিধা পাবেন। এর জন্য অতিরিক্ত কোনও চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। ইতিমধ্যেই মাইজিও অ্যাপে এই অফারগুলি উপলব্ধ হয়েছে।

আসলে শিক্ষার্থী থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর বা ছোট ব্যবসায়ীরা সরাসরি এই অফারের মাধ্যমে উপকৃত হবেন। কারণ, ক্যানভা মোবাইল ডিভাইসের মাধ্যমেই স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পোস্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং উপকরণ, ব্যানার কিংবা উৎসবের শুভেচ্ছা বার্তা বানিয়ে নেওয়া যায়। এমনকি হিন্দি সহ অনেক ভারতীয় ভাষাতে কনটেন্ট তৈরি করা যাবে এই ক্যানভার মাধ্যমে। আর সবচেয়ে বড় ব্যাপার, ক্যানভা প্রো লাইটে লক্ষ লক্ষ প্রিমিয়াম টেমপ্লেট, ফটো, ভিডিও কিংবা ফন্টের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড রিমুভার, ম্যাজিক রিসাইজ এবং 50GB পর্যন্ত ক্লাউড স্টোরেজের মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে সৌভাগ্যের তালা খুলবে ৬ রাশির! আজকের রাশিফল, ১৬ সেপ্টেম্বর

এর পাশাপাশি ক্যানভা প্রো-তে এআই, কনটেন্ট প্ল্যানার, এবং 100GB ক্লাউড স্টোরেজের মতো অতিরিক্ত ফিচার যুক্ত থাকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কিরণ থমাস জানিয়েছেন, এই পার্টনারশিপে জিওর মূল উদ্দেশ্য হল লক্ষ লক্ষ ভারতীয়কে বিনামূল্যে এআই-ভিত্তিক ডিজাইন টুল সরবরাহ করা, যাতে ছাত্রছাত্রীর পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর বা ছোট ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হতে পারে। তবে এই অফারটি পেতে গেলে প্রথমে ব্যবহারকারীদের নিজের ফোনে মাই জিও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর নিজের নম্বর দিয়ে সাইন আপ করতে হবে। এরপর হোম স্ক্রিনে আসা ক্যানভা অফারটিতে ট্যাপ করতে হবে। তারপর রিচার্জ করে সরাসরি ক্যানভা ব্যবহার করতে পারবেন।

Leave a Comment