৫০ টাকার উপর বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

সহেলি মিত্র, কলকাতা: মে মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বড় রকমের ঝটকা দিল সরকার। আবারও বাড়ল রান্নার এলপিজি গ্যাসের (LPG Price) দাম। ৩১ মে রাতে নতুন দাম প্রকাশ করল সরকার। আর তারই সঙ্গে চক্ষু চড়কগাছ গাছ হয়ে গেছে সকলের। আগামী দিনে এই দাম কত টাকায় গিয়ে ঠেকবে, সেটা ভেবেই চিন্তিত সকলের। জানা গিয়েছে, রবিবার রাতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশ খানিকটা বৃদ্ধি করেছে সরকার। কতটা? চলুন জেনে নেওয়া যাক।

ফের বাড়ল LPG গ্যাসের দাম

নিশ্চয়ই ভাবছেন কত টাকা বাড়ল এবার? জানা গিয়েছে, আরও ৫৩ টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে স্বস্তি একটাই, এখনো অবধি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি। অর্থাৎ ঘরোয়া সিলিন্ডার এখনও ৯৩৯ টাকাই আছে। কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে হলো ৩,২৫৫ টাকা। সোমবার ১ জুন থেকে কার্যকর হবে এই রেট বলে খবর।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ১০ জেলায় দুর্যোগ, তবে বাড়বে গরমও! আজকের আবহাওয়া

এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এরকম চড়া দামের প্রভাব রেস্তোরাঁ, হোটেল ব্যবসার ওপর বিরাট প্রভাব ফেলবে। সেইসঙ্গে রেস্তোরাঁতে খেতে গিয়ে সাধারণ মানুষের পকেটের ওপরেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত তার এলপিজি চাহিদার একটি বড় অংশ উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করে। যদিও গত কয়েক মাস ধরে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত সরবরাহের উপর চাপ নিঃসন্দেহে বাড়িয়েছে।

Leave a Comment