=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫২ বছরে হকি বিশ্বকাপে দ্বিতীয় সাফল্য, ভারতীয় দলকে টাকায় মুড়িয়ে দিচ্ছে হকি ইন্ডিয়া!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এফআইএইচ হকি বিশ্বকাপ 2026 এ দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ভারতীয় মহিলা হকি দল (Indian Hockey Team)। আর সেই সাফল্যের ফল একেবারে হাতেনাতে পেয়েছে তারা। হকিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মুখজ্জ্বল করায় ভারতীয় মহিলা দলের জন্য মোটা টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে হকি ইন্ডিয়া (Hockey India)। বলাই বাহুল্য, হকি বিশ্বকাপের মঞ্চে সালিমা টেটের ভারতীয় দল প্রথম স্থান অধিকার করতে না পারলেও 52 বছরের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করেছে। আগামী দিনে লক্ষ্য থাকবে বিশ্বকাপে প্রথম স্থান দখল করার।

কত টাকা পুরস্কার পেল ভারতীয় মহিলা হকি দল?

এবছর হকি মহিলা বিশ্বকাপে দাপট দেখিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন ভারতের মহিলারা। সেই মতোই, খুব বুঝেশুনে এক একটা ধাপ অতিক্রম করেছেন তারা। শেষ পর্যন্ত গত 27 আগস্ট, প্রতিপক্ষ জার্মানির বিরুদ্ধে লড়াই করে 3-1 ব্যবধানে জিতে পঞ্চম স্থানে যাত্রা শেষ করেছে ভারতীয় মহিলা হকি দল। আর এটাই বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় মহিলা দলের দ্বিতীয় সেরা পারফরমেন্স।

না বললেই নয়, এর আগে 1974 সালে প্রথম মহিলা হকি বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারতীয় দল। সেই সাফল্যের পর 52 বছর পেরিয়ে এসে শেষমেষ 2026 মহিলা হকি বিশ্বকাপে আবারও নিজেদের সেরা প্রমাণ করে দেখালো ভারত। আর এই ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় মহিলা হকি দলকে 50 লাখ টাকার আর্থিক পুরস্কার দিয়েছে হকি ইন্ডিয়া।

 

আরও পড়ুন: উৎপাদন ব্যহত ৬০-র উপর বিদ্যুৎ কেন্দ্রে, বারবার লোডশেডিংয়ে আঁধারে ডুবল বাংলাদেশ

নিজেদের এক্স হ্যান্ডেলে ভারতীয় মহিলা হকি দলকে আর্থিক পুরস্কার বাবদ 50 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে হকি ইন্ডিয়া জানিয়েছে, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে ভারতীয় মহিলা দল পঞ্চম স্থান অধিকার করায় তাদের 50 লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। জানা যাচ্ছে, হকি ইন্ডিয়ার তরফে 50 লাখ টাকা পাওয়ার পর সেই অর্থ ভাগ করে দেওয়া হবে প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে। প্রত্যেক প্লেয়ারকে 2 লাখ ও সাপোর্ট স্টাফদের 1 লাখ টাকা করে দেওয়া হবে বলেই খবর।

Leave a Comment