৫৪ হাজার টাকা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের! দেখে নিন হিসাব

আনিষা চৌধুরী, কলকাতা: অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মীদের জন্য আসবে বিরাট সুখবর। বড়সড় পরিবর্তনের আওতায় আসবে কর্মীদের বেতন কাঠামো। সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কর্মী সংগঠনগুলির তরফে ইতিমধ্যেই এই ফ্যাক্টর বাড়ানোর জন্য বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে হিসেব অনুযায়ী সেই বেসিক পে বেড়ে ৭২,০০০ টাকা পর্যন্ত হতে পারে (Salary Hike)।

কমিশনের কাছে একাধিক প্রস্তাব

ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের সংগঠনগুলির মধ্যে একাধিক মতামত উঠে এসেছে। মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। সেই অনুপাতে ১৮,০০০ টাকার বর্তমান বেসিক পে বেড়ে প্রায় ৬৪,৯৮০ টাকা হতে পারে। অন্যদিকে ন্যাশনাল কাউন্সিল অফ JCM-এর স্টাফ সাইড এবং ভারত পেনশনার্স সমাজ ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের পক্ষে মত দিয়েছে। এই হিসেব অনুযায়ী নতুন বেসিক পে প্রায় ৬৯,০০০ টাকা হতে পারে। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ আবার ৪ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে।

ফিটমেন্ট ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ?

সহজভাবে বললে, বর্তমান মূল বেতনকে নির্দিষ্ট একটি গুণক দিয়ে গুণ করে সংশোধিত বেসিক পে নির্ধারণের পদ্ধতিকেই ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ ফ্যাক্টরের অঙ্ক যত বাড়বে, বেসিক পে থেকে সংশোধিত বেতনের অঙ্কও তত বাড়বে। মুদ্রাস্ফীতির কারণে কর্মীদের আয়ের প্রকৃত মূল্য কমে যাওয়ার বিষয়টি সামনে রেখেই বেশি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি উঠেছে। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ ৪.০ এবং অল ইন্ডিয়া ফেডারেশন অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনস ৩.৮৩ ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কিছু সংগঠন তো আবার অ্যাক্রয়েড ফর্মুলা বিবেচনার কথাও বলেছে, যেখানে জীবনযাত্রার খরচ, পুষ্টি এবং পরিবারের প্রয়োজনীয় ব্যয়ের মতো বিষয়কে বেতন নির্ধারণের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডার্ক সার্কেল নিয়ে বাড়ছে চিন্তা? পুজোর আগে মেনে চলুন এই ৩ টিপস 

অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে শুধু যে কর্মীদের বেসিক পে বাড়বে তাই নয়, পেনশনের হিসেবেও বিরাট পরিবর্তন আসতে পারে। প্রস্তাবিত ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী ৯,০০০ টাকার ন্যূনতম পেনশন বেড়ে প্রায় ৩৪,৪৭০ টাকা হতে পারে। আর ৪ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে তা ৩৬,০০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ টাকার অঙ্কটা নিহাত কম নয়। তবে নতুন বেতন কাঠামো কার্যকর করার সময় বর্তমান DA ও DR-এর হার পুনর্নির্ধারণের প্রয়োজন পড়বে। এরপর সংশোধিত মূল বেতনের সঙ্গে HRA, TA-সহ অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করে কর্মী ও পেনশনভোগীদের মোট প্রাপ্য অর্থ নির্ধারিত হবে।

Leave a Comment