=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৭৭টি বুথে পুনঃনির্বাচন, ট্রেন বাতিল…! আজকের সেরা ১০ খবর (৩০ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার। ৭৭টি বুথে পুনঃনির্বাচন, ট্রেন বাতিল, টুডেস চাণক্যের এক্সিট পোলে এগিয়ে বিজেপি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিয়ালদা-এনজেপি স্পেশাল ট্রেন

গরমের ছুটিতে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভিড় সামাল দিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিশেষ অসংরক্ষিত ট্রেন ঘোষণা করেছে পূর্ব রেল। ০৩১৭৫ শিয়ালদা–নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন আজ দুপুর ১:১০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। ট্রেনটিতে জেনারেল এবং স্লিপার ক্লাস উভয় কোচ থাকছে। যাত্রাপথে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা এবং মালদা স্টেশনে থামবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) হাওড়া ডিভিশনে মেগা ব্লক, বাতিল একাধিক ট্রেন

হাওড়া–ব্যান্ডেল শাখার রিষরা স্টেশনে সাবওয়ে তৈরির কাজের জন্য মে মাসের শুরুতেই রেল ব্লকের ঘোষণা করল পূর্ব রেল। ২ মে রাত থেকে ৩ মে ভোর পর্যন্ত এবং পুনরায় ৪ মে রাতে পাওয়ার ব্লকের জেরে বাতিল থাকবে হাওড়া–ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন। এছাড়া কবিগুরু এবং মোকামা এক্সপ্রেসের মতো কিছু ট্রেনের পথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর কাটিহার এক্সপ্রেসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কাশ্মীর ভ্রমণে ১৮ শতাংশ বাড়ল গণপরিবহণের ভাড়া

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যারা কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য বিরাট খারাপ খবর। জম্মু ও কাশ্মীর সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনের ভাড়া এবার এক ধাক্কায় ১৮% বাড়িয়ে দেওয়া হয়েছে। বড় বাস, মিনিবাস, ট্যাক্সি এবং পর্যটক স্পেশাল গাড়ি সবকিছুই নতুন তালিকার অন্তর্ভুক্ত। এমনকি ই-রিক্সা এবং ই-অটোর জন্য কিলোমিটার প্রতি নির্দিষ্ট হারে ভাড়া বাড়ানো হয়েছে। জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির যুক্তিতে ট্রান্সপোর্টারদের দাবির প্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ইতিহাসে প্রথমবার ডলার প্রতি টাকার দাম ৯৫ পার

ভারতীয় মুদ্রার দামে ঐতিহাসিক ধস। ৩০ এপ্রিল অর্থাৎ আজ ডলারের বিপরীতে টাকার মান ৩২ পয়সা কমে ৯৫.১২ রেকর্ডে স্তরে পৌঁছে গিয়েছে, যা এযাবতকালের মধ্যে সর্বনিম্ন। মূলত ইরান ও আমেরিকার উত্তেজনা, বিশ্ব বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি এবং ডলারের ক্রমবর্ধমান চাহিদার কারণেই এই পতন। চলতি বছরে টাকার মান প্রায় ৫.৮% হ্রাস পেয়েছে। কিন্তু প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডি অনন্ত নাগেশ্বরন বলছেন, ভারতীয় অর্থনীতির বুনিয়াদ এখনও শক্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ৭৭টি বুথে পুনঃনির্বাচনের দাবিতে বৈঠক কমিশনের

দ্বিতীয় দফার ভোট মিটতেই ইভিএম কারচুপি এবং বুথ জ্যামের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনার ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এবং মগরাহাট পূর্বের মোট ৭৭টি বুথে আবারও পুনঃনির্বাচনের দাবি জমা পড়েছে কমিশনে। অভিযোগ, কোথাও সেলুটেপ লাগানো হয়েছিল, আবার কোথাও কোথাও সিসিটিভি ক্যামেরা রুমাল দিয়ে ঢাকা ছিল। এই পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সংকেত মিললেই হয়তো পুনরায় ভোট হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) গণনার আগে হাইকোর্টে জোড়া মামলা করল তৃণমূল

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবার হাইকোর্টে দুটি মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গণনা কেন্দ্রের সুপারভাইজার হিসেবে কেবলমাত্র কেন্দ্রীয় কর্মীদের নিয়োগ করে কমিশন নিরপেক্ষতাপূর্ণ কাজ করছে। আবার অন্য মামলাটি গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন বা সেন্ট্রালাইজেশন নিয়ে। বিচারপতি কৃষ্ণ রাও এর এজলাসে এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। গণনার ঠিক আগে এই আইনি লড়াই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুলসহ ৫২ জনের জামিন খারিজ

মালদহের মোথাবাড়িতে বিচারক হেনস্তার ঘটনায় অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এনআইএর বিশেষ আদালত। বৃহস্পতিবার বিচারক সুকুমার রায় জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। এনআইএ এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতির স্বার্থেই মূল দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। রাজ্য পরিষদ থেকে মামলার নথি হস্তান্তরের পর চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে ময়নাগুড়িতে পথ অবরোধ চাষিদের

কাঁচা চা পাতার দাম প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা থেকে কমিয়ে হঠাৎ করে ৫ থেকে ১০ টাকা করে দেওয়ার কারণে প্রতিবাদে বিক্ষোভে নেমেছে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিরা। বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি–রামশাই সড়কে অবরোধ করে কয়েকশো চাষি বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, সার ও মজুদের খরচ বাড়লেও কারখানার মালিকদের সিন্ডিকেটের কারণে তারা কোনও ভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না। প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠলেও স্থায়ী সমাধান না হলে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছেন তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বাঙালির পাতে পড়ছে পদ্মার ইলিশ

মাছ প্রেমীদের জন্য রইল সুখবর। দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে বুধবার রাত থেকে পুনরায় পদ্মা এবং মেঘনা নদীতে ইলিশ ধরা শুরু করেছে বাংলাদেশের মৎস্যজীবীরা। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণের উদ্দেশ্যে পটুয়াখালী–তেতুলিয়া নদীসহ মোট ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ ছিল। ২৯ এপ্রিল মধ্যরাত থেকে ২০ হাজারের বেশি মৎস্যজীবী জাল নিয়ে নদীতে নেমেছেন। যার ফলে বর্ষার আগেই পদ্মার ইলিশ এপার বাংলার বাজারে আসার প্রস্তুতি শুরু হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) টুডেস চাণক্যের এক্সিট পোলে এগিয়ে বিজেপি

বাংলার দ্বিতীয় দফার ভোট মিটতেই প্রকাশিত হয়েছে টুডেস চাণক্যের এক্সিট পোল। তাদের সমীক্ষা অনুযায়ী, বিজেপি এবার একাই ১৯২টি আসন পেতে পারে। যেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে মাত্র ১০০টি আসন। শতাংশের বিচারে বিজেপি ৪৮% আর তৃণমূল ৩৮% ভোট পেতে পারে। তবে পিপল পালস বাদে ম্যাট্রিজ সহ পাবলিক সার্ভের মতো অধিকাংশ সংস্থা বিজেপিকে এগিয়ে রাখছে। এখন দেখার, ৪ তারিখ কী ফলাফল বেরোয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment