=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“৮০ শতাংশ কৃষিজমি ধ্বংস..” ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় শেষের শুরু হল পাকিস্তানের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দেওয়ায় ক্রমশ বিপদ বাড়ছে পাকিস্তানের (Pakistan)। গত বছরের এপ্রিল মাসে নয়া দিল্লির এমন কঠিন সিদ্ধান্তের পর থেকেই সিন্দুর জলের উপর নির্ভরশীল পাকিস্তানের কৃষিকাজ একপ্রকার মুখ খুবড়ে পড়েছে! এমতাবস্থায়, দেশের করুণ অবস্থা নিয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করে চলেছেন পাকিস্তানি বিশেষজ্ঞরা। নতুন করে পাকিস্তানের বিশেষজ্ঞ তথা গবেষক সোহা নিসার এবার পাক সরকারকে সতর্ক করে ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন।

পাকিস্তানের 80 শতাংশ কৃষিজমি ধ্বংস হয়ে যাবে!

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টিভির রিপোর্ট অনুযায়ী, পাক বিশ্লেষক তথা গবেষক সোহা নিসার ‘দ্য নিউজ’-এ সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি উল্লেখ করার সাথে সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত হয়ে যাওয়ার কারণে পাকিস্তান যে একের পর এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেটাও স্বীকার করে নেন। পাশাপাশি এই জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ তোলেন পাকিস্তানি বিশেষজ্ঞ।

সোহা নিসার জানান, পাকিস্তানের অন্তত 80 শতাংশ কৃষিজমি সিন্ধুর জলের উপর নির্ভরশীল। এছাড়াও পাকিস্তানের বিদ্যুৎ গ্রিডের একটা বড় অংশ সিন্ধু জল বন্টন চুক্তির অধীনে আসা জল থেকে উৎপাদিত জলবিদ্যুৎ শক্তির উপর নির্ভর করে। আর এসব নিয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করার সাথে সাথে ওই পাকিস্তানি বিশ্লেষক জানান, বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় এই জল বন্টন চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এখন ভারত গাজোয়ারি দেখিয়ে সেই চুক্তি থেকে সরে এসেছে!

অবশ্যই পড়ুন: শামিকে টিম ইন্ডিয়ায় সুযোগ না দেওয়ায় অসন্তুষ্ট সৌরভ গাঙ্গুলি, বললেন..

ওই বিশ্লেষক একেবারে স্পষ্ট করে জানান, এই জল বন্টন চুক্তির কারণে পাকিস্তান পশ্চিমী নদী চেনাব, ঝিলাম এবং সিন্ধুর জল পাচ্ছিল। সবকিছু ঠিকঠাক ছিল! কিন্তু গতবছর এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের তরফে এই চুক্তি স্থগিত করে দেওয়া হয়। সেই থেকে আজ পর্যন্ত এই চুক্তি পুনর্বহাল করা হয়নি। এদিন ওই পাকিস্তানি এও জানান, এ নিয়ে সালিশি আদালতেও মামলা দায়ের করেছিল পাকিস্তান। কিন্তু সেই আদালতের রায়কেও উড়িয়ে দিয়েছে ভারত! এমন একাধিক বক্তব্য রাখার সাথে সাথে বিশ্লেষক পাক সরকারকে পরামর্শ দিয়েছেন, পাকিস্তানের অভ্যন্তরে জল সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটালে আন্তর্জাতিক ক্ষেত্রে এই জল বন্টন চুক্তি নিয়ে সমর্থন পেতে পারে ইসলামাবাদ!

Leave a Comment