=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৮ নয়, মাত্র ২ টাকা পিস ডিম, সরকারি পোল্ট্রি ফার্মে বিরাট অফার! জানুন ঠিকানা

অনন্যা সরকার, জলপাইগুড়ি: কিছুদিন আগেই ডিমের (Eggs) দাম বৃদ্ধি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে রাজ্যবাসীর। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরে একটি ডিমের জন্য খরচ করতে হচ্ছে ৭.৫০ থেকে ৮.৫০ টাকা। কিন্তু আজব ব্যাপার জলপাইগুড়িতে। সেখানে নাকি মাত্র ২ টাকায় পাওয়া যাচ্ছে একটি । হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। ২ টাকায় ডিম কেনার জন্য সকাল থেকেই হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। বিশৃঙ্খলা রাতে লম্বা লাইনে দাঁড়ানো ক্রেতাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কুপন। তবে শুধু ২ টাকা নয়, ৬ টাকা এবং ৬ টাকার পিসের ডিমও পাওয়া যাচ্ছে। 

কোথায় মিলছে এই ২ টাকার ডিম?

প্রতি পিস মাত্র ২ টাকা থেকে শুরু এই ডিম পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি জেলার মোহিতনগরের রাজ্য সরকারের পোল্ট্রি ফার্মে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৮ টাকা থেকে ৮.৫০ টাকা দাম দিয়ে কিনতে হয় একটি ডিম, সেখানে এত কম মূল্যে ডিম কিনতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কুপন কেটে দাঁড়াচ্ছেন দীর্ঘ লাইনে। যারা পাচ্ছেন না তাদের অপেক্ষা করতে হচ্ছে এক সপ্তাহ। কারণ সপ্তাহে মাত্র একদিনই মিলছে এই সস্তা ডিম। 

প্রতি বৃহস্পতিবার ২ টাকার ডিম কিনতে বাইক, সাইকেল, রিক্সায় করে বা পায়ে হেঁটে বহু মানুষ তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছেন সরকারি পোল্ট্রি ফার্মে। চাহিদা এতটাই বেশি যে কয়েক ঘণ্টার মধ্যেই স্টক ফুরিয়ে যাচ্ছে। যারা লাইনে অপেক্ষা করেও ডিম পাচ্ছেন না তাদের পরের বৃহস্পতিবারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। 

আরও পড়ুনঃ দ্রুত বুকিং, বারবার ভরতে হবে না তথ্য! IRCTC-র ওয়েবসাইটে ৪ বড় বদল

মোহিতনগর রাজ্য সরকারের পোল্ট্রি ফার্মের দায়িত্বপ্রাপ্ত সহকারি অধিকর্তা জানান, তাদের পোল্ট্রি ফার্মে ডিমের দাম ৬ টাকা। কিন্তু মুরগি যখন প্রথম ডিম পাড়তে শুরু করে তখন ডিমের আকার কিছুটা ছোট হয়। এই ডিমগুলিই ৪  টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া, অনেক সময় ডিম সংগ্রহ করতে গিয়ে বা মুরগির ঠোঁটের আঘাতে ডিমের খোসা একটুআধটু ভেঙে যায়। এই ডিমগুলিকেই ২ টাকায় বিক্রি করা হচ্ছে। বহু মানুষ দূর-দূরান্ত থেকে এসে এই ডিম কিনে নিয়ে যাচ্ছেন। কুপনের মাধ্যমে তাদের ডিম বিক্রি করা  হচ্ছে। সরকারি এই পোল্ট্রি ফার্মে রোড আইল্যান্ড রেড জাতের মুরগি প্রতিপালন করা হয় বলে জানিয়েছেন আধিকারিক। তিনি বলেন, এই মুরগি পালন করার সহজ, কারণ এদের রোগ কম হয় এবং ডিম উৎপাদন তুলনায় বেশি হয়। বছরে প্রায় ১৭০ থেকে ১৮০টির মতো ডিম দেয় এই জাতের মুরগি। 

Leave a Comment