সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজো, দশহেরার আগেই মিলল সুখবর। লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের। এর কারণ হল সরকার অনেকের মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। এক ধাক্কায় ৮% ডিএ বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। উৎসবের মরসুমে সরকারের এহেন সিদ্ধান্তে লাভবান হবেন প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগী। মুখ্যমন্ত্রী এবং কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর মহার্ঘ ভাতা সংক্রান্ত এই সিদ্ধান্তটি নেওয়া হয়। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
৮% ডিএ বৃদ্ধি করল সরকার
আসলে পাঞ্জাব সরকারি (Government of Punjab) কর্মচারীদের সঙ্গে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে ভগবন্ত মান সরকার প্রায় ৮ লক্ষ কর্মচারী (Employees) ও পেনশনভোগীকে উল্লেখযোগ্য স্বস্তি দিয়েছে। সরকার মহার্ঘ ভাতা ৮% বৃদ্ধির ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এবং কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর মহার্ঘ ভাতা সংক্রান্ত এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এই বিষয়ে পাঞ্জাব রাজ্য মিনিস্ট্রিয়াল সার্ভিসেস ইউনিয়নের সভাপতি গুরনাম সিং ভিরক জানিয়েছেন যে, মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
আরও পড়ুনঃ পুজোর মণ্ডপেই মিলবে সরকারি প্রকল্পের ফর্ম, বসবে ক্যাম্প! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
বড় বার্তা মুখ্যমন্ত্রীর
এদিকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও X-এ এই তথ্যটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ” কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলোর সঙ্গে একটি অত্যন্ত ইতিবাচক বৈঠক হয়েছে। কর্মচারীরা আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং তাদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা মহার্ঘ ভাতা (ডিএ) আট শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” কর্মচারীদের কল্যাণ, মর্যাদা এবং ন্যায্য উদ্বেগ সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে, সিদ্ধান্ত অনুযায়ী, কর্মচারী ও পেনশনভোগীরা বর্ধিত ডিএ চার শতাংশ করে দুটি কিস্তিতে পাবেন এবং এই সুবিধা ১ অক্টোবর থেকে তাদের বেতনে প্রতিফলিত হবে।
ਅੱਜ ਮੁਲਾਜ਼ਮ ਅਤੇ ਪੈਨਸ਼ਨਰ ਜਥੇਬੰਦੀਆਂ ਨਾਲ ਬਹੁਤ ਹੀ ਸਕਾਰਾਤਮਕ ਮੀਟਿੰਗ ਹੋਈ… ਮੁਲਾਜ਼ਮ ਸਾਡੇ ਪਰਿਵਾਰ ਦਾ ਅਹਿਮ ਹਿੱਸਾ ਹਨ, ਜਿਨ੍ਹਾਂ ਦੀ ਭਲਾਈ ਲਈ ਅਸੀਂ ਤੁਰੰਤ 8% ਮਹਿੰਗਾਈ ਭੱਤਾ (DA) ਵਧਾਉਣ ਦਾ ਫੈਸਲਾ ਲਿਆ ਹੈ… ਇਹ ਵਾਧਾ ਅਕਤੂਬਰ ਦੀ ਤਨਖਾਹ ਨਾਲ ਮਿਲਣਾ ਸ਼ੁਰੂ ਹੋਵੇਗਾ…
ਪਿਛਲੀਆਂ ਸਰਕਾਰਾਂ ਦੇ ਸਮੇਂ ਤੋਂ ਲਟਕਦੇ ਆ ਰਹੇ ਮਸਲਿਆਂ… pic.twitter.com/5Wk3Kiz3iF— Bhagwant Mann (@BhagwantMann) September 18, 2026
এখনও পর্যন্ত পাঞ্জাবের সরকারি কর্মচারীরা ৪২% মহার্ঘ ভাতা পেতেন, কিন্তু এককালীন ৮% বৃদ্ধির পর তা এখন বেড়ে ৫০% হয়েছে। এর ফলে রাজ্য সরকারের কোষাগারের উপর বছরে প্রায় ২৫০ কোটি টাকার বোঝা চাপবে। সরকার জানিয়েছে যে মহার্ঘ ভাতা ৪% করে দুটি কিস্তিতে দেওয়া হবে, যার প্রথম কিস্তি দিওয়ালির আগেই পরিশোধ করা হবে। পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে এবং তাঁরাও ছুটির আগেই বর্ধিত অর্থ পাবেন।