8000mAh ব্যাটারির সাথে উন্নত ফিচার্স, বাজেটের মধ্যেই ফোন লঞ্চ করছে POCO

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজেট 5G স্মার্টফোনের বাজারে খুব শীঘ্রই নতুন একটি ডিভাইস লঞ্চ করতে পারে POCO। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, সংস্থাটি POCO M8 Power নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এমনকি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এটি সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Redmi Note 17 এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। যদিও POCO বা Xiaomi এর তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু HyperOS এর সর্বশেষ ডিভাইসটির উল্লেখ পাওয়ায় জল্পনা আরও বেড়েছে।

HyperOS-এ মিলল নতুন ফোনের ইঙ্গিত

জনপ্রিয় টিপস্টারদের দাবি, HyperOS-এর কোডে 26021PC18I মডেল নম্বরের একটি নতুন স্মার্টফোনের সন্ধান মিলেছে। আবার অন্যদিকে চিনে লঞ্চ হওয়া Redmi Note 17 এর মডেল নম্বর 26021RN18C। মডেল নাম্বার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে, RN অর্থাৎ Redmi, আর PC অর্থ POCO। এমনকি I নির্দেশ করছে ভারতীয় বাজারকে। সেই তথ্য থেকে ধারণা করা হচ্ছে, Redmi Note 17 ভারতের বাজারে POCO M8 Power নামে লঞ্চ হতে পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

বেশ কিছু তথ্য অনুযায়ী, এই ফোনটিতে থাকতে পারে—

  • 7 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশ রেট
  • সর্বোচ্চ 1800 নিটস ব্রাইটনেস
  • Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর
  • সর্বোচ্চ 8GB RAM
  • 256GB পর্যন্ত স্টোরেজ
  • 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 8000mAh ব্যাটারি
  • 45W ফাস্ট চার্জিং
  • 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং
  • IP65 রেটিং

আসলে এই স্মার্টফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর 8000mAh এর ব্যাটারি। আগে শোনা গিয়েছিল যে, আন্তর্জাতিক বাজারে ব্যাটারির ক্ষমতা কিছুটা কমানো হতে পারে। কিন্তু নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় সংস্করণে একই বড় ব্যাটারি রাখা হতে পারে। যদি তা সত্যি হয় তাহলে বাজেট 5G স্মার্টফোন সেগমেন্টে এটি হতে পারে একেবারে সেরা বিকল্প।

আরও পড়ুন: ভারতের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাইবার হামলা, ফাঁস ১৯ হাজারের বেশি নথি

পাশাপাশি বর্তমান বাজেট স্মার্টফোনের বেশিরভাগ মডেলে 6.6 থেকে 6.8 ইঞ্চির ডিসপ্লে দেখা যায়। কিন্তু সেখানে এই ফোনটিতে 7 ইঞ্চির OLED স্ক্রিন ব্যবহার করা হতে পারে। তাই যারা বড় স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। তবে হ্যাঁ, POCO বা Xiaomi এর তরফ থেকে ফোনটি লঞ্চের তারিখ কিংবা দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। এছাড়াও Redmi Note 17 ভারতে আলাদা নামে লঞ্চ হবে কিনা বা POCO ব্র্যান্ডের অধীনে বাজারে আসবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Leave a Comment