=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহালয়ায় দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গে, আজকের আবহাওয়া

weather today rain

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবমুখর বাংলায় দুর্যোগের কালো ছায়া। ফের শুরু হয়েছে বৃষ্টি। এখানেই শেষ নয়, আজ রবিবার থেকে টানা দুর্গাপুজো অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলে খবর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব মায়ানমার উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। আজ মহালয়ার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়বে বলে খবর। আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার সরাসরি প্রভাব পড়বে বাংলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক রবিবার ছুটির দিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

আগামীকালের আবহাওয়া

সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকেই বৃষ্টির বেগ বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গের কথা বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

Leave a Comment