=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে ফুঁসছে নিম্নচাপ অক্ষরেখা, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ও অক্ষরেখা। আর যার জেরে বাংলাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো হাওয়া অফিসের তরফে। তবে এখানে জানিয়ে রাখি, আবহাওয়া বেশিরভাগ সময় মনোরম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আদ্রতা জনিত অস্বস্তি অনুভব হতে পারে। তৈরী হতে পারে ঘূর্ণাবর্ত। জানা যাচ্ছে, ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। যাইহোক, আজ মঙ্গলবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। বৃষ্টির পাশাপাশি এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সারাদিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ থাকবে বলে খবর। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বুধবার থেকে সে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, বৃষ্টির মাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বাড়বে বলে জানা গিয়েছে। এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলায়। এর পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

Leave a Comment