=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই কাজগুলি না করলে আর তুলতে পারবেন না EPFO অ্যাকাউন্টে জমা অর্থ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: PF অ্যাকাউন্ট আছে? তাহলে প্রতি মাসে EPFO অর্থাৎ কর্মচারী ভবিষ্যনিধি সংস্থাতে আপনার টাকা জমা পড়ে নিশ্চই! কিন্তু অবসর গ্রহণের সময় বা হঠাৎ প্রয়োজন পড়লে সেই টাকা তুলতে পারবেন তো? কেন বলছি? আসলে EPFO সংক্রান্ত বেশ কয়েকটি কাজ করে রাখা বাধ্যতামূলক।

বলে রাখি, PF অ্যাকাউন্টের প্রয়োজনীয় অর্থ অবসর গ্রহণের সময় কিংবা হঠাৎ দরকারে তুলতে চাইলে এই কাজগুলি করে রাখা দরকার, অন্যথায় EPFO-র টাকা তুলতে কাল ঘাম ছুটে যাবে আপনার! কী করবেন? কোন কাজ করলে প্রয়োজনের সময় সহজেই পাওয়া যাবে PF-র টাকা? দেখে নিন।

নমিনির নাম যোগ করা বাধ্যতামূলক!

এমন অনেকেই রয়েছেন যাঁরা এখনও নিজেদের EPFO অ্যাকাউন্টে কোনও মনোনীত ব্যক্তি বা নমিনির নাম যোগ করেননি। বলে রাখি, এই কাজ আগেভাগে করে রাখা বাধ্যতামূলক! আসলে প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য অর্থ তুলতে চাইলে একজন যোগ্য নমিনিকে EPFO অ্যাকাউন্টে জায়গা দিতে হয়।

অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম EPFO অ্যাকাউন্টে নমিনি হিসেবে যোগ করা দরকার। অন্যথায়, প্রয়োজনের সময় EPFO অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না আপনি। কাজেই মনোনীত ব্যক্তির নাম EPFO অ্যাকাউন্টে যোগ করা না থাকলে এখনই এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে নিন।

KYC আপডেট করুন

প্রভিডেন্ট ফান্ডের প্রয়োজনীয় অর্থ তুলতে হলে EPFO অ্যাকাউন্ট সম্পর্কিত এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা নিয়ম মেনে করতে হয়। যার মধ্যে একটি হল KYC আপডেট। বলে রাখি, নিজের EPFO অ্যাকাউন্টে নমিনির নাম যুক্ত করার পাশাপাশি KYC আপডেট করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় একটি নির্দিষ্ট সময়ের পর আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে!

অবশ্যই পড়ুন: কোনও নথি ছাড়াই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, সুখবর দিল EPFO

আধারের সাথে UAN লিঙ্ক করুন

EPFO অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা থেকে বাঁচতে আধার কার্ডের সাথে UAN অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা দরকার। বলে রাখি, যদি একজন প্রভিডেন্ট ফান্ড হোল্ডার UAN ও আধার লিঙ্ক না করান, সে ক্ষেত্রে মাসের নির্দিষ্ট সময়ে তাঁর EPFO অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের নির্দিষ্ট পরিমাণ রাশি জমা হবে না। একইভাবে অর্থ তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে আপনাকে।

বলা বাহুল্য, উপরিউক্ত কাজ গুলির পাশাপাশি নিজের PF অ্যাকাউন্টে নিজের বৈধ মোবাইল নম্বর আপডেট করে রাখা বাধ্যতামূলক।। অন্যথায় ভবিষ্যতে EPF অ্যাকাউন্ট নিয়ে সমস্যা বাড়তে পারে।

Leave a Comment