=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী গোয়েন্দা সংস্থার তালিকায় ৬ নম্বরে পাকিস্তান, কততে ভারত?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় নিরাপত্তা রক্ষা হোক কিংবা কূটনৈতিক স্বার্থরক্ষা, দেশের স্বার্থে একটি গোয়েন্দা সংস্থার গুরুত্ব অপরিসীম। মূলত সেই কারণেই, ভারত সহ বিশ্বের প্রায় সব দেশেরই আলাদা আলাদা গোয়েন্দা সংস্থা রয়েছে।

বলে রাখি, আদর্শগত দিক থেকে কাজ এক হলেও নীতিগত বা নৈতিক দিক থেকে প্রত্যেক দেশের গোয়েন্দা সংস্থা ভিন্ন পদ্ধতিতে কাজ করে। মূলত সেই সব কর্মকাণ্ডের সাফল্যকে সামনে রেখে বিশ্বের শীর্ষ ১০ প্রধান গোয়েন্দা সংস্থার (Top 10 Intelligence Agencies) তালিকা প্রকাশ্যে এনেছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। যেখানে একেবারে প্রথমেই স্থান পেয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA। ভারতের নাম আছে তো? দেখে নিন।

তালিকার প্রথমেই CIA

বিশ্বের সফল গোয়েন্দা সংস্থাগুলির তালিকায় একেবারে শীর্ষস্থান পেয়েছে আমেরিকার 18টি গোয়েন্দা সংস্থার মধ্যে প্রধান গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA। বলা বাহুল্য, বিগত 70 বছর ধরে গোটা বিশ্বে আমেরিকার স্বার্থকে সগর্বে এগিয়ে নিয়ে চলেছে এই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। বলে রাখি, গোটা বিশ্বে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত এই CIA।

দ্বিতীয় স্থানে কে?

বিশ্বের সবচেয়ে সফল গোয়েন্দা সংস্থাগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি বা MSS। আসলে এটি বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চিনের প্রধান গোয়েন্দা সংস্থা। তবে জানা গিয়েছে, চিনের বেশিরভাগ গুপ্তচরবৃত্তির কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পরিচালিত হয়। যদিও এই সংস্থার বিরুদ্ধে একটি বড়সড় অভিযোগ রয়েছে। জানা যায়, চিনের এই গোয়েন্দা সংস্থা পশ্চিমী দেশগুলির সাথে ক্রমশ সখ্যতা বাড়িয়ে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।

তৃতীয় স্থানে রাশিয়ার গোয়েন্দা সংস্থা

মূলত রাশিয়ার স্বার্থে দেশের বাইরে এবং অভ্যন্তরে নিরাপত্তা, মাদক পাচার, গুপ্তচরবৃত্তি দমন থেকে শুরু করে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়া কিংবা কূটনৈতিক ক্ষেত্রে রাশিয়ার সার্থরক্ষার মতো বিষয়গুলিকে প্রাথমিক গুরুত্ব দেয় এই সংস্থা। হ্যাঁ, রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস নিজের সাফল্যের দিক থেকে গোটা বিশ্বে রাশিয়ার স্বার্থকে ক্রমশ ত্বরান্বিত করায় বিশ্বের তৃতীয় বৃহত্তম গোয়েন্দা সংস্থার তকমা পেয়েছে।

ইজারায়েলি গোয়েন্দা সংস্থা

বিশ্বের বৃহত্তম গোয়েন্দা সংস্থাগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইজরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মেসাদ। জানা যায়, দেশটির অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে এই গোয়েন্দা সংস্থার সবচেয়ে দ্রুত কাজ করে। এর কাজ মূলত ইহুদি বিরোধী গোষ্ঠীগুলির হুমকিকে নিষ্ক্রিয় করা ও ইজরায়েলের স্বার্থের বিরুদ্ধে ঘটছে এমন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। সূত্র বলছে, ইরানে পারমাণবিক কার্যকলাপ যে ইজরায়েলের জন্য ক্ষতিকর হতে পারে সে খবরও নাকি দিয়েছিল এই সংস্থা।

RAW

বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংখ্যা 14টি। তবে সেই সংস্থাগুলির মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ ও সাফল্যের দিক থেকে অনেকটাই এগিয়ে দেশের প্রাথমিক বা প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা RAW। বলা বাহুল্য, 1968 সালে গুটি গুটি পায় এই গোয়েন্দা সংস্থার পথচলা শুরু। আজ এটি নিজের সাফল্যকে সামনে রেখে বিশ্বের পঞ্চম বৃহত্তম গোয়েন্দা সংস্থার তকমা পেয়েছে। বলে রাখি, এই গোয়েন্দা সংস্থা দেশের পাশাপাশি মূলত বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলিতে নিজের কার্যক্রম পরিচালনা করে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI

প্রায়শই পাকিস্তানের নানান অপকর্মে সঙ্গ দিয়ে শিরোনামে উঠে আসে ওদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI। তবে অসৎ উদ্দেশ্যে হলেও নিজের কাজের মধ্যে দিয়ে সাফল্য পেয়েছে এই পাক গোয়েন্দা সংস্থা। বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে 6 নম্বরে জায়গা হয়েছে ISI-র। জানা যায়, পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থাই দেশের স্বার্থে আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ আটকে ছিল।

অবশ্যই পড়ুন: এই কাজগুলি না করলে আর তুলতে পারবেন না EPFO অ্যাকাউন্টে জমা অর্থ

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে সেরা দশ প্রধান গোয়েন্দা সংস্থাগুলির তালিকায় সপ্তম স্থানে নাম রয়েছে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের। এটি মূলত ব্রিটিশ সরকারের জন্য সন্ত্রাসবিরোধী অভিযান ও জাতীয় ও কূটনৈতিক স্বার্থে নানান পদক্ষেপ গ্রহণ করে আসছে। এছাড়াও বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থাগুলির তালিকায় অষ্টম, নবম এবং দশম স্থানে নাম রয়েছে যথাক্রমে, অস্ট্রেলিয়ার সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, ফ্রান্সের ডিরেক্টরেট জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি ও জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের।

Leave a Comment