=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

WTC পয়েন্ট তালিকায় বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত, প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার মর্যাদা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC 2025-27) চক্রের পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে জায়গা পেয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে গতকাল ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রায় হারতে হারতে জিতে গিয়েছে ইংল্যান্ড, আর সেই সূত্র ধরেই বর্তমানে WTC পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে জায়গা করে নিল ইংলিশদের দল।

তবে দুঃখের বিষয়, আপাতত নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে যাত্রা শুরু করা চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে জায়গা হয়েছে ভারতের। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারতেই লাস্ট বয় শুভমনের টিম ইন্ডিয়া। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষ ইনিংসে খেলা ঘুরিয়ে ম্যাচ জয়ের পর 100 শতাংশ হারে 12 পয়েন্ট তুলেছেন বেন স্টোকসরা, আর তাতেই আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার মগডালে রয়েছে ইংল্যান্ড।

কোনও পয়েন্ট পায়নি ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে আগেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই মতোই প্রথম টেস্ট বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ায় শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। যার জেরে প্রথম আসরে 4 পয়েন্ট করে পকেটে উঠেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার।

তবে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের পরই বদলে গেল WTC পয়েন্ট টেবিলের চেহারা। তালিকার একেবারে শীর্ষে উঠে গেল ইংল্যান্ড, অন্যদিকে ভারত গিয়ে পড়ল একেবারে চার নম্বরে। হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর কোনও পয়েন্ট জোটেনি টিম ইন্ডিয়ার। যার কারণে আপাতত লাস্ট বয় হয়েই অশান্তিতে ভুগতে হচ্ছে গিলদের।

অবশ্যই পড়ুন: প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড! হারের পরই নাক কাটল কোহলিহীন ভারতের

ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে, ভারতকে হারিয়ে একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড দল। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র হওয়া সত্বেও বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওপার বাংলার টাইগাররা। একইভাবে ড্র ম্যাচ নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। তবে সবচেয়ে দুঃখের বিষয়, ইংলিশদের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে 5 সেঞ্চুরি করা দল হয়েও শুধু একটা পরাজয়েই বাংলাদেশের থেকেও নিচে অর্থাৎ একেবারে শেষে জায়গা হল ভারতের।

Leave a Comment