সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকার সাধারণ নিম্নবিত্ত পরিবারগুলির কথা মাথায় রেখে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়ার জন্য চালু করেছে উজ্জ্বলা যোজনা ২.০ (Ujjwala Yojana 2.0)। হ্যাঁ, এই প্রকল্পের আওতায় যাদের আগে থেকে কোনওরকম এলপিজি সংযোগ নেই, তাদের সম্পূর্ণ বিনামূল্যে কানেকশন দেওয়া হয় এবং একটি সিলেন্ডার ফ্রিতে দেওয়া হয়। তবে জানা যাচ্ছে, আগামী ২৬ জানুয়ারির মধ্যে যদি এই প্রকল্পে আবেদন করা যায়, তাহলে ৩০০ টাকা করে ভর্তুকি মিলবে। কিন্তু কীভাবে আবেদন করবেন? জানুন এই প্রতিবেদনে।
কারা আবেদন করতে পারবেন?
উজ্জ্বলা যোজনা ২.০ প্রকল্পে মূলত প্রাপ্তবয়স্ক মহিলারা আবেদন করতে পারে। তবে অবশ্যই আগে থেকে কোনও এলপিজি সংযোগ থাকা যাবে না। পাশাপাশি বিপিএল তালিকাভুক্ত পরিবার, এসসি/এসটি পরিবার, উপজাতি পরিবার, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) পরিবারের মহিলারা এখানে আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, আবেদন করার জন্য বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
অনলাইনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে https://services.india.gov.in/service/detail/apply-for-new-ujjwala-20-connection সাইটে ভিজিট করুন।
- এরপর “Apply For New Ujjwala Yojana 2.0” বিকল্পটি বেছে নিন।
- এরপর অনলাইন পোর্টাল থেকেই এলপিজি বিতরণ কোম্পানির নাম সিলেক্ট করুন। যেমন Indane, Bharatgas বা HP Gas।
- এরপর নির্বাচিত এলপিজি বিতরণ কোম্পানিটিতে “Registration Now” অপশনটিতে সিলেক্ট করুন।
- এরপর “Ujjwala Yojana 2.0” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর ডিস্ট্রিবিউটারে রাজ্য, জেলা, পিনকোড এবং নাম নির্বাচন করুন।
- তারপর আপনার নিজের মোবাইল নম্বর, ক্যাপচা এবং ওটিপি লিখুন।
- এরপর কেওয়াইসি ধরণ বেছে নিয়ে নতুন কেওয়াইসি বা সাধারণ কেওয়াইসি অপশনটিতে ক্লিক করুন।
- এরপর পরিবারের বর্তমান অবস্থান নির্বাচন করুন।
- এরপর রেশন কার্ডের তথ্য পূরণ করুন।
- এরপর পরিবারের সমস্ত বিবরণ, ব্যক্তিগত বিবরণ, ঠিকানার বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসসহ বিস্তারিত তথ্য দিন।
- এরপর রেফারেন্স নম্বর তৈরি করে আবেদন ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে রাখুন।
- এরপর গ্যাস এজেন্সিতে গিয়ে সেটি জমা দিন।
আরও পড়ুন: ২০২৬-এ ভীম একাদশী কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও উপবাসের নিয়মকানুন
তবে হ্যাঁ, আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং আইএফএসসি কোড লাগবে। কারণ, ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই আজই আবেদন করুন উজ্জ্বলা যোজনা ২.০ তে এবং প্রতি মাসে পান ৩০০ টাকা ভর্তুকি।