মিলবে HRA, LTA সহ একাধিক ভাতায় ছাড়! বাজেটে আয়কর আইনে আসছে বড় বদল

Central Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: আর কিছুদিনের মধ্যেই লাগু হচ্ছে কেন্দ্রীয় বাজেট ২০২৬ (Central Budget 2026)। তবে এবারের বাজেট নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে কৌতূহল যেন বেশিই কাজ করছে। কারণ, বহু বছরের পুরনো ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ এবার বদলাতে চলেছে। আগামী এপ্রিল থেকে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫ কার্যকর হবে। ফলে প্রশ্ন উঠছে, নতুন আইনে মধ্যবিত্ত এবং বেতনভোগীরা ঠিক কতটা স্বস্তি পাবে?

বাতিল হচ্ছে পুরনো আইন

বলাবাহুল্য, ২০২৬ সালের বাজেট ঠিক এমন সময় আসছে, যখন পুরনো আয়কর আইন বাতিলের পথে। ফলে ফাইন্যান্স বিল ২০২৬ নিয়ে ১৯৬১ সালের আইনে সেরকম কোনও পরিবর্তন দাবি রাখে না। আইনের দিক থেকে দেখতে গেলে বাজেটে যদি আয়কর ছাড়ে বড় কোনও ঘোষণা হয়, তাহলে তা সরাসরি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫ সংশোধনের মাধ্যমেই করতে হবে। আর এই নতুন আইন ২০২৫ এর আগস্টে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে। যদিও এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি।

এবার গুরুত্ব পাবে সিডিউল ব্যবস্থা

এতদিন যাবৎ করদাতারা কিছু পরিচিত সেকশনের সাথে পরিচিত ছিল। যেমন সেকশন ৮০সি মানে সঞ্চয় ও বিনিয়োগ, সেকশন ১০ মানে এইচআরএ এবং এলটিএ ছাড়, সেকশন ৮০ডি মানে স্বাস্থ্য বীমা, সেকশন ২৪বি মানে হোম লোনের সুদ এবং সেকশন ১১৫বিএসি মানে নতুন কর ব্যবস্থা। কিন্তু নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫ এই সুবিধাগুলি বাতিল করছেন না, বরং এগুলোকে আর আলাদা আলাদা সেকশনে রাখা হবে না। পরিবর্তে নতুন সিডিউল ভিত্তিক কাঠামো তৈরি করা হবে। এর ফলে কর ব্যবস্থা আরও সহজ এবং কম জটিল হতে চলেছে।

বেতনভোগীদের জন্য আসছে বদল

পুরনো আইনে বেতন সংক্রান্ত ছাড় এবং কাটছাঁট একাধিক সেকশনে ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন সেকশন ১০, ১৬,  ১৭ ইত্যাদি। আর নতুন আইনে এই সবগুলোকেই একত্রিত করা হচ্ছে সেকশন ১৯ এর আওতায়। এখানে একটি টেবিলের মাধ্যমে বেতন ভিত্তিক সমস্ত ছাড় এবং সুবিধা তুলে ধরা হবে, যার মধ্যে থাকতে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন, গ্র্যাচুইটি, কমিউটেড পেনশন, লিভ এনক্যাশমেন্ট, অবসরকালীন অন্যান্য সুবিধা ইত্যাদি। আর এই পরিবর্তনের ফলে কর হিসাব আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার থেকে ডিএ, পেনশন! এবারের বাজেটে বড় চমক দিতে পারে রাজ্য সরকার

এদিকে বেতনভোগীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইচআরএ, এলটিএ বা অন্যান্য ভাতা কি থাকছে? বলে দিই, পুরনো আইনে এইচআরএ ছিল সেকশন ১০(১৩এ) এর আওতায়, এলটিএ ছিল সেকশন ১০(৫) এর আওতায় এবং বিশেষ অ্যালাওয়েন্স ছিল সেকশন ১০(১৪) এর আওতায়। তবে নতুন আইনের সুবিধাগুলি আলাদা সেকশনে না রেখে একটি একত্রিত কাঠামোর মধ্যেই আনা হচ্ছে। অর্থাৎ ছাড় থাকবে, কিন্তু উপস্থাপনের ধরণ বদলাবে। আর বিশেষজ্ঞদের মতে, বাজেট ২০২৬-এ যদি সরকার বেতনভোগী এবং মধ্যবিত্তকে স্বস্তি দিতে চায়, তাহলে এইচআরএ, এলটিএ, অ্যালাওয়েন্স সংক্রান্ত কিছুটা ছাড় দেওয়া হতে পারে।

Leave a Comment