আজই ভোট হলে জিতবে বিজেপি, বাংলায় কত আসন পাবে তৃণমূল? উঠে এল সমীক্ষায়

West Bengal Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস। এরপরেই বঙ্গে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তাইতো এখন থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে রাজনৈতিক দলগুলি প্রচার প্রক্রিয়া। এমতাবস্থায় বিজেপি এবং তৃণমূলকে নিয়ে শুরু হয়েছে সমীক্ষা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল NDA। এরপর ২০২৫ সালেও নির্বাচনী রাজনীতিতে BJP নেতৃত্বাধীন এই জোট নিজেদের আধিপত্য বজায় রাখে একাধিক রাজ্যে। আর এই আবহে প্রশ্ন উঠছে বঙ্গেও কি বিজেপি রাজ করতে চলেছে? এবার সেই নিয়ে স্পষ্ট সমীক্ষা প্রকাশ্যে নিয়ে আসল জনপ্রিয় সংবাদসংস্থা ইন্ডিয়া টুডে।

এককভাবেই সরকার গঠন করবে BJP!

ইন্ডিয়া টুডে-সি ভোটার ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় দেখা যাচ্ছে, যদি আজ অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে BJP নেতৃত্বাধীন NDA ৩৫২ আসনে জয়ী হতে পারে। আর তাতেই এককভাবে সরকার গঠন করে নিতে পারবে BJP। অন্যদিকে, কংগ্রেস-নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজেদের শক্তির তুলনায় ভাল ফল করে ২৩৪টি আসন জিতেছিল, কিন্তু আজ যদি লোকসভা নির্বাচন হত তাহলে তাদের আসনসংখ্যা নেমে আসত ১৮২-এ। অর্থাৎ ফলাফল স্পষ্ট ভাবে দেখাচ্ছে, ভোটারদের আস্থা এখনও BJP নেতৃত্বাধীন NDA-র উপরই রয়েছে।

বঙ্গে ভোট ভাগে কে এগিয়ে?

২০২৪ সালের লোকসভা নির্বাচনে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৯টি আসন জিতেছিল, এবং বিজেপি জিতেছিল ১২টিতে। ২০২৫ সালের আগস্টে ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের ৩১টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে ২০২৬-এ এই সংখ্যা এখন ২৮-এ নেমে আসবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ ১টি আসন কমবে। এদিকে, বিজেপি ২০২৫ সালের MOTN অনুসারে বিজেপি ১১টি আসন পাবে বলে অনুমান করেছিল, কিন্তু ২০২৬- এ এই সংখ্যা ১৪-তে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বিজেপির মান উন্নয়ন হলেও এবারেও তৃণমূল কংগ্রেসের লিড স্পষ্টভাবে দৃশ্যমান।

আরও পড়ুন: ‘করতে হবে DA বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন গঠন!’ পশ্চিমবঙ্গ সরকারের কাছে গেল কড়া চিঠি

প্রসঙ্গত, ২৬ এর বিধানসভা নির্বাচন কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনেকের ভিন্ন মতামত। এক্ষেত্রে সি ভোটারের প্রতিষ্ঠাতা তথা পরিচালক যশবন্ত দেশমুখ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ দ্রুত একটি দ্বিমেরু রাজ্যে পরিণত হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক প্রতিযোগিতা প্রায় সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘটিত হচ্ছে। এদের ক্ষমতার রেষারেষির মাঝে কংগ্রেস এবং বামপন্থীদের প্রভাব ক্রমশ দুর্বল হয়ে পড়েছে, যার ফলে লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে।

Leave a Comment