সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ জানুয়ারি, শুক্রবার। আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার, কলকাতা মেট্রো নিয়ে সুখবর, শিয়ালদা ডিভিশনে চারটি নতুন রেল রুট, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) টালিগঞ্জ রুটের যাত্রীদের সুখবর শোনাল কলকাতা মেট্রো
টালিগঞ্জ রুটের যাত্রীদের জন্য আসলো বিরাট স্বস্তির খবর। যাত্রীদের সুরক্ষার জন্য ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে এক লাইনে একাধিক মেট্রো চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে বহুদিন ধরে ট্রেন টালিগঞ্জে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। এবার কমিশনার অফ রেলওয় সেফটির ছাড়পত্রে ওই অংশে একসঙ্গে দুটি মেট্রো চালানো হবে। ফলে এখন থেকে নিউ গড়িয়া থেকে আগামীদিনের মেট্রোগুলি টালিগঞ্জের বদলে ব্রিজি পর্যন্ত যাবে। এতে টালিগঞ্জ রুটে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) শিয়ালদা ডিভিশনে চারটি নতুন রেল রুট
শিয়ালদা ডিভিশনে রেলমন্ত্রক চারটি নতুন রেল রুট চালু করার ঘোষণা করল যা উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ আরও উন্নত করবে। আর এই নতুন রুটগুলি হল বনগাঁ–পোড়ামহেশতলা (২০ কিমি), বনগাঁ–চাঁদাবাজার (৫ কিমি), চাঁদাবাজার–বাগদা (১৩.৮ কিমি) এবং আরংঘাটা–দত্তফুলিয়া (৮.১৭ কিমি)। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সীমান্ত বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন এবং গ্রামীণ যাতায়াত যে আরও সহজ হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কোচবিহারে পণ্যবাহী লড়ি উঠতে ভেঙে পড়ল ব্রিজ
কোচবিহারের শীতলকুচিতে শুক্রবার সকালবেলা একটি পণ্যবাহী লড়ি উঠতেই ২৫ থেকে ৩০ বছরের পুরনো গিরিধারী সেতু হুরমুরিয়ে ভেঙে পড়েছে। এই ঘটনায় চালক আহত হলেও প্রাণহানী হয়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না থাকার কারণে সেতুতে ভারী যান চলাচল বন্ধ করা হয়নি। পুলিশ লড়িটিকে উদ্ধার করেছে। আর সেতু ভেঙে পড়ার কারণে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। গ্রামবাসীরা আগে থেকে সংস্কারের দাবি জানালেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ব্যারাকপুরের বিরিয়ানির ব্যবসায়ীর বউ নিয়ে পালাল ড্রাইভার
ব্যারাকপুরের এক পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস অভিযোগ করছেন, তাঁর স্ত্রী শ্রমনা দাসকে গাড়ি চালক সমীর সেন নাকি পালিয়ে নিয়ে গিয়েছে। আর সেই অভিযোগে প্রথমে চালককে গ্রেফতার করা হয়। পরে শ্রমনা স্বামীর বিরুদ্ধে ১৭ বছরের শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। এমনকি থানায় মারধরের দাবিও করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই অনির্বাণ দাসকে গ্রেফতার করা হয়। দুই পক্ষের পালটা অভিযোগে ঘটনাটি চরম পারিবারিক বিবাদে রূপ নিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ভোটের আগে পশ্চিমবঙ্গের বুথগুলির পরিকাঠামো নিয়ে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের করা মামলায় আদালত জানিয়ে দিয়েছে, বুথের ন্যূনতম সুবিধা নিশ্চিত করা কমিশনারের দায়িত্ব। অভিযোগ উঠছে, বহু বুথে বিদ্যুৎ, পানীয় জল, শৌচালয় এবং র্যাম্পের মতো মৌলিক পরিষেবা নেই। আর পরিকাঠামো উন্নয়নের কাজ মাঝপথে থেমে যাওয়ার কারণে সমস্যা বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) লক্ষীর ভাণ্ডার হতে পারে বড়সড় বিপদ! মমতা ও মোদিকে সতর্কবার্তা
ইকোনমিক্স সার্ভে ২০২৬ নগদ সহায়তামূলক প্রকল্প নিয়ে এবার বড়সড় সতর্কবার্তা দিল। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারসহ বেশ কিছু রাজ্যের ফ্রিবি প্রকল্প দীর্ঘমেয়াদে আর্থিক ঝুঁকি বাড়াতে পারে বলেই জানানো হয়েছে। সমীক্ষা অনুযায়ী, এই সমস্ত নিঃস্বার্থ সহায়তা রাজ্যগুলির পুঁজি বিনিয়োগের ক্ষমতা কমাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে। ২০২৫-২৬ সালের নগদ সহায়তায় ব্যয় হতে পারে মোটামুটি ১.৭ লক্ষ কোটি টাকা। যদিও প্রকল্পগুলি দারিদ্রদের স্বস্তি দেয়, তবুও এক্সিট প্ল্যান না থাকলে ভবিষ্যতে বৃদ্ধির পথে বাধা সৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ২০ বছরের প্রথার অবসান ঘটল ভারতীয় রেলে
ভারতীয় রেলের প্রায় ২০ বছরের পুরনো এক প্রথার অবসান ঘটল। ২০০৬ সাল থেকে অবসরপ্রাপ্ত রেলকর্মীদের বিদায়ী উপহার হিসেবে সোনার প্রলেপযুক্ত রুপোর মুদ্রা দেওয়া হত। তবে রেলওয়ে বোর্ড সেই প্রথা বন্ধের নির্দেশ দিয়েছে। ভোপাল বিভাগের প্রকাশিত পদক কেলেঙ্কারি মূলত এই সিদ্ধান্তের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে মুদ্রায় অত্যন্ত কম রুপোর পরিমাণ পাওয়া গিয়েছে। সরবরাহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৩১ জানুয়ারির পর অবসরপ্রাপ্ত কর্মীরা আর এই উপহার পাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ল ৯.৮৬ শতাংশ
২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন ৯.৮৬ শতাংশ বেড়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। তবে বিহার, ঝাড়খন্ড এবং উড়িষ্যার তুলনায় রাজ্যটি অনেকটাই পিছিয়ে রয়েছে। কেন্দ্রের আর্থিক সমীক্ষা অনুযায়ী, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খন্ডে সবথেকে বৃদ্ধি। এমনকি তা বাংলার থেকে অনেকটাই বেশি। যদিও পাঞ্জাব এবং দিল্লির তুলনায় আবার এগিয়ে রয়েছে বাংলা। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী রাজ্যগুলির দ্রুত উত্থান ভবিষ্যতে বাংলার জন্য প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার দুই কর্মী
আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নতুন করে গ্রেফতার করা হয়েছে ওয়াও মোমোর গোডাউনের ম্যানেজার রাজ চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটকে। অগ্নি নির্বাপন ব্যবস্থা না মানার অভিযোগে নরেন্দ্রপুর থানার পুলিশ তাদেরকে আটক করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু এবং অন্তত ১২ জন নিখোঁজ হয়েছে। এর আগে ডেকরেটার্স সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছিল। ওয়াও মোমো নিহত কর্মীদের পারিবারিক ক্ষতিপূরণ এবং সহায়তার ঘোষণা করেছে। রবিবার ভোরবেলা দাহ্য পদার্থ ও নিরাপত্তার অভাবের কারণেই মূলত আগুন লাগে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) তৎকাল টিকিট বুকিং এবার আরও সহজ
তৎকাল টিকিট বুকিং এবার আরও সহজ সহজ ও স্বচ্ছ করার জন্য নতুন নিয়ম ও প্রযুক্তি চালু করলো ভারতীয় রেল। এবার থেকে শুধুমাত্র ভেরিফাইড আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট কাটা যাবে, যা আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে। ভুয়ো আইডি বা কালো বাজারি রুখার জন্য বটরোধী প্রযুক্তি এবং এজেন্টদের উপর কড়া নজরদারি আনা হয়েছে। আর বুকিং এর সময় অটোফিল্ড এবং স্ক্রিপ্ট বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। দ্রুত এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থায় শেষ মুহূর্তের টিকিট বাতিল করলে ঝুঁকিও কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন