সহেলি মিত্র, কলকাতা: আবারো একবার শিরোনামে দিল্লী মেট্রো (Delhi Metro)। এমনিতে বেশ কিছু সময় ধরে কিছু কিম্ভুত ধরণের ঘটনার জেরে বারবার আলোচনার কেন্দ্রেরবিন্দুতে উঠে এসেছে রাজধানীর মেট্রো। এবারও যার ব্যতিক্রম ঘটল না। বর্তমানে সামাজিক মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেটি দাবি করা হয়েছে দিল্লি মেট্রোর রোহিণী পূর্ব স্টেশনের। কিন্তু একি! ভেন্ডিং মেশিনে এ যে চিপসের বদলে অন্তর্বাস (Undergarments Vending Machine)!
মেট্রোর ভেন্ডিং মেশিনে অন্তর্বাস!
দিল্লি মেট্রোর রোহিণী পূর্ব স্টেশনের মেট্রোর যাত্রীরা একটি ভেন্ডিং মেশিনে অন্তর্বাস দেখতে পান। এমনিতেই ভেন্ডিং মেশিনে প্রায়শই চিপস এবং কোল্ড ড্রিঙ্কস থাকে। কিন্তু এসব যে কিছুই নেই, বদলে রয়েছে অন্তর্বাস! এই ঘটনা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সাধারণ নেটাগরিকদের। তাহলে কি দিল্লী মেট্রোতে সবই সম্ভব? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in.
আরও পড়ুনঃ পিএফের সুদের হারে কাঁচি চালানোর প্রস্তুতি! খারাপ খবর কর্মীদের জন্য
ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও -তে দেখা যাচ্ছে, একটি মেট্রো স্টেশনে তিনটি বড় ভেন্ডিং মেশিন স্থাপন করা রয়েছে। এই মেশিনগুলিতে ফুলের নকশা খুব নিখুঁত এবং সুন্দরভাবে করা হয়েছে। কিন্তু চিপস এবং কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে, তাকগুলি বিভিন্ন আকারের অন্তর্বাসের প্যাকেট দিয়ে ভরা। যিনি ভিডিওটি করেছেন তিনি মজা করে বলছেন, “ভাই, ভেন্ডিং মেশিনে অন্তর্বাস পাওয়া যায়। এটি একটি ভিন্ন স্তরের উদ্ভাবন। এখন কি মানুষ মেট্রোতে উঠবে এই ভেবে যে তারা তাদের অন্তর্বাস ভুলে গেছে? ইতিমধ্যেই@baddie.billu ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওটি হাজার হাজার ভিউ এবং মন্তব্যের বন্যা বয়ে গেছে।
VIRAL ALERT! Undergarment vending machine installed at Delhi Metro station. pic.twitter.com/VwyzD7OmQ0
— The Tatva (@thetatvaindia) February 4, 2026
নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন কমেন্ট করেছেন, ‘এখন দিল্লি মেট্রোতে অন্তর্বাসও বিক্রি হচ্ছে।’ ভিডিওটি অনেকবার দেখা হওয়ার পর, @baddie.billu ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পার্ট ২ শেয়ার করা হয়। এতে তিনি ব্যাখ্যা করেন যে ভেন্ডিং মেশিন থেকে একটি জিনিস বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, “মেট্রোতে কে অন্তর্বাস কিনছে? রাস্তায় আসা যাওয়ায় কার এটার প্রয়োজন?”