৬ কিস্তিতে বকেয়া পরিশোধ, ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো। ফের একবার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বৃদ্ধির ঘোষণা করল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধি থেকে শুরু করে অষ্টম বেতন পে কমিশন লাগু করার বিষয়ে আওয়াজ তুলছেন, তখন রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধি করল। এরই সঙ্গে এখন ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে উন্নীত হয়েছে।

৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসলে হোলির আবহে মধ্যপ্রদেশ সরকার (Government of Madhya Pradesh) ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এদিকে উৎসবের আবহে সরকারের এহেন ঘোষণায় খুশিতে ডগমগ সকলে। গত সোমবার মধ্যপ্রদেশ সরকার হোলির আগে রাজ্য কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক বিবৃতিতে বলেছেন যে সমস্ত সরকারি কর্মচারী তাদের এপ্রিল ২০২৬ সালের বেতনের সঙ্গে এই ৫৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন, যা কেন্দ্রীয় সরকারের সমান।

মুখ্যমন্ত্রী বলেন, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বকেয়া বেতন ২০২৬ সালের মে মাস থেকে ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। পেনশনভোগীরা ২০২৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পেনশনের সাথে ৫৮ শতাংশ মহার্ঘ ভাতাও পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার সমাজের সকল শ্রেণীর কল্যাণের জন্য কাজ করছে।”

আরও পড়ুনঃ ‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের

বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার সোমবার আরও ঘোষণা করেছে যে ট্রেজারি কর্মকর্তারা এখন ওয়ার্কিং হাওয়ারে যানবাহন ভাড়া করতে পারবেন। সোমবার গভীর রাতে এক বিবৃতিতে সরকার জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মোহন যাদব সমস্ত ট্রেজারি কর্মকর্তাদের জন্য যানবাহন ভাড়া করার সুবিধা অনুমোদন করেছেন। ট্রেজারি কর্মকর্তারা এই বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছিলেন, যা অনুমোদিত হয়েছে।সোমবার মধ্যপ্রদেশ সরকারের অর্থ বিভাগ প্রয়োজনীয় আদেশ জারি করেছে, যার মতে, “সমস্ত ট্রেজারি অফিসার ১ এপ্রিল, ২০২৬ থেকে ভাড়া করা গাড়ির সুবিধা গ্রহণের যোগ্য হবেন।”

কপাল খুলেছে এই সরকারি কর্মীদেরও

আপনাদের জানিয়ে রাখি যে, এর আগে মহারাষ্ট্র সরকারি কর্মচারী এবং অন্যান্য যোগ্য কর্মীদের মহার্ঘ্য ভাতা তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে, মহার্ঘ্য ভাতা ৫৮ শতাংশে উন্নীত হবে। অর্থ প্রতিমন্ত্রী আশিস জয়সওয়াল গত বুধবার বিধানসভায় জানিয়েছিলেন যে এই বৃদ্ধি ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে। সংশোধিত মহার্ঘ্য ভাতা এই মাস থেকে নগদে প্রদান করা হবে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের বকেয়া ২০২৬ সালের মার্চ মাসে ‘গুড়ি পড়ওয়া’ উপলক্ষে পরিশোধ করা হবে।

Leave a Comment