নতুন জার্সি প্রকাশ করল KKR, রয়েছে অনেক নতুনত্ব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক প্লেয়ারকে নিয়ে খারাপ খবর পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল নতুন পেসারকে সই করিয়েও গুরুত্বপূর্ণ প্লেয়ার হর্ষিত রানাকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে শাহরুখ খানের দল। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। সেই একই সোনালী বেগুনি জার্সি (Jersey)। তবে সামনে, পেছনে এবং হাতের অংশে বেগুনি রং হলেও কাঁধের কাছে এবং দু’পাশে রয়েছে চকচকে সোনালী দাগ। সেই সাথে জার্সির নকশায় ধরা পড়েছে KKR এর ঐতিহ্য।

KKR এর নতুন জার্সি পরলেন রাহানেরা

কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি গায়ে উঠেছে অজিঙ্কা রাহানে থেকে শুরু করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমণদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। এবারের জার্সির মাঝ বরাবর Hero র ইলেকট্রিক ভেহ্যিকেল VIDA র ব্র্যান্ডিং রয়েছে। জার্সির বাঁ দিকের উপর অংশের কোনায় রয়েছে KKR এর লোগো।

এগুলি ছাড়াও জার্সির মধ্যে রয়েছে অসংখ্য সরু রেখা। রয়েছে তিনবার ট্রফি জয়ের চিহ্ন অর্থাৎ তিনটি স্টার। একই সাথে নতুন জার্সিতে তুলে ধরা হয়েছে দলের ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তগুলি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নতুন জার্সিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সরু রেখাকে একত্রিত করলে দেখা যাবে KKR নামটি।

 

অবশ্যই পড়ুন: নতুন পেসারকে নিয়েও বড়সড় বিপদে পড়তে চলছে KKR!

প্রসঙ্গত, এর আগের জার্সির তুলনায় 2026 এর নতুন জার্সির ভাবনা লাইন্স অফ লেগাসি। এ নিয়ে কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজার বেঙ্কি মাইসোর জানিয়েছেন, “লাইন্স অফ লেগাসি কলকাতা নাইট রাইডার্স এর দীর্ঘকালীন যাত্রাপথ এবং বিগত সাফল্যগুলিকে তুলে ধরেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে এবারের সিজনেকেও সমর্থকদের জন্য স্মরণীয় করে তুলতে চাই।”

Leave a Comment