=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL নিয়ে বাংলাদেশকে বড় ঝটকা দিল ভারতীয় সংস্থা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পর বাংলাদেশে নিষিদ্ধ হয় IPL সম্প্রচার (IPL In Bangladesh)। যদিও সম্প্রতি শোনা যাচ্ছিল, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে ওপার বাংলার সরকার। শেষ পর্যন্ত সেই পথে পরিস্থিতি এগোলেও এবার IPL এর সম্প্রচারকারী সংস্থা JioHotstar বাংলাদেশের সম্প্রচারকারী চ্যানেল টি স্পোর্টসের সাথে চুক্তি বাতিল করেছে। এই সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত আর্থিক কারণেই বাতিল হয়েছে চুক্তি।

বাংলাদেশকে বড় ঝটকা ভারতীয় সংস্থার!

2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বাংলাদেশের চ্যানেলের সাথে চুক্তি ছিল ভারতের সম্প্রচারকারী সংস্থা JioHotstar এর। এবার সেই চুক্তি ভেঙে দিয়েছে তারা। রয়টার্স জানাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চুক্তি নিয়ে বাংলাদেশের সম্প্রচারকারী চ্যানেলকে চিঠি দিয়েছে JioHotstar। সেই চিঠিতে ভারতীয় সংস্থা একেবারে খোলাখুলি জানিয়েছে, বর্তমান সময় থেকে বাংলাদেশের সংস্থার সাথে চুক্তি ভেঙে দিচ্ছে তারা। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী বকেয়া অর্থ মেটানোর ক্ষেত্রে বারবার গাফিলতি দেখা গিয়েছে। তাই এমন সিদ্ধান্ত।

ভারতীয় সংস্থার এমন সিদ্ধান্তের পর এখন থেকে আর বাংলাদেশের সম্প্রসারিত হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনও ম্যাচ। তবে আগামী দিনে বাংলাদেশের সংস্থার সাথে ভারতের JioHotstar এর বকেয়া সংক্রান্ত সমস্যা মিটে গেলে হয়তো ফের বাংলাদেশের সম্প্রসারিত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ। বলে রাখি, এর আগে মেয়েদের IPL সম্প্রচারও বাংলাদেশে নিষিদ্ধ করেছিল JioHotstar।

অবশ্যই পড়ুন: যাঁদের জন্য বৈভব সূর্যবংশীদের কাছে গো হারা হারল ধোনিহীন চেন্নাই

উল্লেখ্য, এর আগে ভারতীয় সমর্থকদের দাবিকে মান্যতা দিয়ে মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নির্দেশের পরই বাংলাদেশের এই খেলোয়াড়কে ছেড়ে দেয় কলকাতার রাইট রাইডার্স। তারই প্রতিবাদে ওপার বাংলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার নিষিদ্ধ করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

Leave a Comment