=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাগবে না গ্যাস, ইন্ডাকশন! জল আর সামান্য বিদ্যুতেই হবে রান্না, এল হাইড্রোজেন স্টোভ

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে রান্নার গ্যাসের দামের ঊর্ধ্বগতি আর সরবরাহ নিয়ে ঘাটতি (LPG Crisis) যখন সাধারণ মানুষের নাজেহাল অবস্থার মধ্যে ফেলেছে, ঠিক তখনই রান্নার দুনিয়ায় বিরাট সমাধান নিয়ে এল ভারতীয় স্টার্টআপ Greenvize। কোনও সিলিন্ডার বা পাইপলাইনের ঝামেলা ছাড়া এবার হাইড্রোজেন গ্যাস (Hydrogen Gas) দিয়েই করা যাবে রান্না। আর অবাক করার বিষয়, এই উনুন বা স্টোভ জ্বালানোর জন্য শুধুমাত্র জল আর সামান্য বিদ্যুৎ প্রয়োজন (Green Hydrogen Stove)।

কী এই হাইড্রোজেন স্টোভ আর কীভাবে কাজ করে?

Greenvize কোম্পানির তৈরি করা এই উনুনটি একটি প্লাগ এন্ড প্লে সিস্টেমের মতোই কাজ করে। এর ভেতরের দিকে রয়েছে একটি বিশেষ প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ইলেকট্রোলাইজার। সেক্ষেত্রে আপনি যখনই স্টোভের নব ঘোরাবেন তখন ইলেক্ট্রোলাইজারটি বিদ্যুৎ ব্যবহার করে জলকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত করবে। অন্যদিকে উৎপন্ন হাইড্রোজেন সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। যার ফলে আলাদা করে গ্যাস স্টোভ কেনার বা সিলিন্ডার বয়ে নিয়ে আসার কোনও দরকার পড়বে না।

আর এই স্টোভের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর পরিবেশবান্ধব চরিত্র। হ্যাঁ, এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। সাধারণ গ্যাসে রান্না করলে কার্বন নির্গত হয়। কিন্তু হাইড্রোজেন স্টোভে জ্বালানি পুড়ে ধোঁয়ায় শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। রান্নার সময় এই যন্ত্রটি বিশুদ্ধ অক্সিজেন ছাড়ে যা রান্না ঘরের বাতাসকে আরও সতেজ করে তোলে। খরচ নিয়ে কোম্পানির কো-ফাউন্ডার সঞ্জীব চৌধুরী জানিয়েছেন যে, এই সিস্টেমে একটানা ছয় ঘণ্টা রান্না করার জন্য মাত্র ১০০ মিলিলিটার জল দরকার এবং ১ ইউনিট বিদ্যুৎ দরকার পড়বে। আর আপনি চাইলে এই সিস্টেমটিকে বাড়ির সোলার প্যানেলের সঙ্গে যুক্ত করে নিতে পারবেন।

আরও পড়ুন: পেট্রোল, ডিজেল নিয়ে স্বস্তির খবর, বড় ঘোষণা মুকেশ আম্বানির সংস্থার

ইন্ডাকশনের থেকে কেন আলাদা?

প্রসঙ্গত, ইন্ডাকশনের স্টোভ সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে ওভেনকে গরম করে। কিন্তু এই হাইড্রোজেন সিস্টেম বিদ্যুৎকে প্রথমে জ্বালানিতে রূপান্তর করবে। আর এটি ইন্ডাকশনের থেকে অনেক বেশি ফ্লেক্সিবল এবং আধুনিক ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দাম নিয়ে যদি কথা বলি, তাহলে এই প্রযুক্তিটি অত্যন্ত উন্নত হওয়ার কারণে সাধারণ মধ্যবিত্তের বাজেট থেকে কিছুটা দাম বেশি। এটির সিঙ্গেল বার্নার কিনতে গেলে আনুমানিক ১ লক্ষ ৫ হাজার টাকা খরচ পড়বে এবং ডবল বার্নার কিনতে গেলে আনুমানিক ১.৫ লক্ষ টাকা খরচ পড়বে। বর্তমানে এটি কমার্শিয়াল কিচেন বা যারা পরিবেশবান্ধব জীবনযাত্রায় আগ্রহী তাদের জন্য সেরা বিকল্প।

Leave a Comment