=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে বৃষ্টি এবং কালবৈশাখী রীতিমত আরামদায়ক আবহাওয়া তৈরি করেছিল। তবে এবার রাজ্যে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। যার জেরে অস্বস্তিকর গরমে সকাল থেকেই নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) পথচলতি সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাত দিন (Weather Tomorrow) ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

বিগত কয়েকদিন ঝড় বৃষ্টির জেরে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল তাপমাত্রা। এপ্রিল মাসেও গরমের রেশটুকু বোঝা যায়নি এই কদিন, কিন্তু দুর্যোগ কাটতেই মাথাচারা দিয়ে উঠেছে গরম। জানা গিয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই অস্বস্তির মাঝেও সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকতে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই রোদের তীব্র দাপট বাড়বে। আগামী তিন থেকে চার দিন কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রবিবারের মধ্যেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অস্বস্তিকর গরমের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে। যদিও সোমবার সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতেও গরম কমবে না।

আরও পড়ুন: শিক্ষকদের কীভাবে দেওয়া হবে বকেয়া DA? রিপোর্ট চাইল রাজ্যের অর্থ দফতর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ না থাকলেও উত্তরবঙ্গের আকাশে এখনও দেখা যাচ্ছে দুর্যোগের মেঘ। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। যদিও সেখানেও তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।

Leave a Comment