=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

KKR থেকে বাদ পড়বেন অধিনায়ক অজিঙ্কা রাহানে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নামটা শুনলেই এতদিন তিনবারের ট্রফি জয়ের স্মৃতি ভেসে উঠত নাইট ভক্তদের মনে। তবে আজকাল সেসব হয় না। KKR এর নামের সাথে ব্যর্থতা যেন আজ ওতপ্রোতভাবে জড়িত। আসলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচেও আজ পর্যন্ত জিততে পারেনি কলকাতা। পাঞ্জাবের ম্যাচে বৃষ্টি না হলে বোধহয় সেটাতেও হারতে হতো শহরের এই দলকে। এক কথায়, চরম দুরবস্থা KKR র। আর এই অসফলতার নেপথ্যে দায়ী করা হচ্ছে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)।

KKR থেকে বাদ পড়বেন রাহানে?

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা পরাজয় দিয়ে করে আজ পর্যন্ত জয়ের সরণীতে ফিরতে পারেনি KKR। দু-একটি ম্যাচে রাহানে ব্যাট হাতে চেষ্টা করলেও অধিনায়ক হিসেবে ডাহা ফেল করেছেন তিনি, মনে করছেন ক্রিকেট মহলের অনেকেই। গত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে কলকাতার ব্যর্থতার নেপথ্যে দায়ী করা হয়েছিল এই রাহানেকেই। অনেকেই এই ভারতীয় ক্রিকেটারের পদত্যাগ দাবি করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। বরং নতুন সিজনের জন্য এই প্লেয়ারের উপরেই ভরসা রেখেছে নাইট ম্যানেজমেন্ট। এখন সেটাই বোধহয় কাল হয়ে দাঁড়াল।

KKR ভক্তদের একটা বড় অংশ মনে করছেন, শ্রেয়স আইয়ারের মতো একজন দামি অধিনায়ককে বাদ দিয়ে জাতীয় দলে দিনের পর দিন উপেক্ষিত রাহানেকে সেনাপতির আসনটা দিয়েই ভুল করেছে কলকাতা। দল পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ এই ভারতীয় ক্রিকেটার। আর সে কারণেই প্রত্যেক ম্যাচে হারতে হচ্ছে কলকাতাকে। নাইট ভক্তদের এমন দাবির স্বপক্ষে যুক্তি দিচ্ছেন বহু প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেটের সাথে যুক্ত অনেকেই দাবি করছেন, অধিনায়ক হিসেবে রাহানের ব্যর্থতা KKR এর দুরবস্থার প্রধান কারণ।

অবশ্যই পড়ুন: RCB-কে হারিয়ে বিরাট কোহলির কাছ থেকে বড় পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী

সাম্প্রতিক ম্যাচগুলিতে KKR যতবার হেরেছে ততবারই সমালোচনাবিদ্ধ হয়েছেন রাহানে। অনেকেই মনে করছেন, KKR কে ছন্দে ফিরতে হলে যত দ্রুত সম্ভব এই রাহানাকে দূর করতে হবে। তাঁকে দল থেকে সরিয়ে আপাদত সুনীল নারিনের মতো অভিজ্ঞ এবং পারদর্শী কাউকে অধিনায়ক করা উচিত কলকাতার। এদিকে লোলিত মোদির মতো কেউ কেউ মনে করছেন, গৌতম গম্ভীর ফিরে এলেই ভাগ্য বদলে যাবে কলকাতার। তবে KKR র ব্যর্থতা নিয়ে নানান প্রশ্ন উঠলেও রাহানেকে ছেড়ে দেওয়া হবে কিনা তা নিয়ে মুখ খোলেনি KKR ম্যানেজমেন্ট। তবে অনেকেই ধরে নিয়েছেন, এ বছর না হলেও আগামী IPL এর আগেই রাহানেকে বিদায় দেবে কলকাতা।

Leave a Comment