=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৬০০০ কিমি নতুন ট্র্যাক! ১০০টি রেল প্রকল্পের অনুমোদন, আদিবাসী এলাকায় ছুটবে ট্রেন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেক বছর দেশবাসীকে নতুন নতুন উপহার দেয় ভারতীয় রেল (Indian Railways)। নতুন আর্থিক বছরেও সেই নিয়মের অন্যথা হবে না। রবিবার ভারতীয় রেল মন্ত্রক একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছে, গোটা দেশজুড়ে রেল পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে 2025-26 আর্থিক বছরে মোট 1.53 লক্ষ কোটি টাকার 100টি রেল প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় যা রেকর্ড। রেল মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ প্রকল্পের অধীনে 6000 কিলোমিটারেরও বেশি পথে রেল সম্প্রসারণ হবে।

রেল মন্ত্রকের বিরাট পদক্ষেপ

ভারতীয় রেল মন্ত্রকের তরফে একেবারে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের রেল পরিকাঠামো উন্নতির স্বার্থে এবং দেশবাসীর কথা মাথায় রেখে অন্তত 100টি নতুন রেল প্রকল্প চালু করা হচ্ছে। এর জন্য বিনিয়োগ করা হবে 1.53 লক্ষ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে 6000 কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে রেলপথ সম্প্রসারিত হবে। যা রেলের সম্প্রসারণের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য মাইলফলক।”

এদিন রেলমন্ত্রীকের তরফে স্পষ্ট করে জানানো হয়, প্রত্যেক বছরই ভারতীয় রেলের খাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। মন্ত্রক জানিয়েছে, 2024-25 আর্থিক বছরের তুলনায় 2025-26 আর্থিক বছরে বিভিন্ন প্রকল্পে অনুমোদন অন্তত 56 শতাংশ বেড়েছে। এছাড়াও আর্থিক প্রতিশ্রুতি 110 শতাংশ এবং রেল রুটের সম্প্রসারণ 114 শতাংশেরও বেশি বেড়েছে।

PIB র রিপোর্ট অনুযায়ী, মন্ত্রকের তরফে উল্লেখিত রেল প্রকল্পগুলির মধ্যে রয়েছে নতুন রেললাইন স্থাপন, ডাবলিং এবং মাল্টি ট্র্যাকিংয়ের কাজ, যার লক্ষ্য যানজট কমানো এমনকি রেল পরিষেবার সার্বিক মান উন্নয়ন করাও ভারতীয় রেল মন্ত্রকের অন্যতম প্রধান লক্ষ্য। এগুলি ছাড়াও ভারতীয় রেলের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে রেলপথকে চাপমুক্ত করা, যাত্রীদের সুবিধার্থে উন্নত পরিষেবা প্রদান সহ রেল পরিকাঠামোর ব্যাপক উন্নতিই ভারতীয় রেল মন্ত্রকের উদ্দেশ্য।

প্রত্যন্ত ও আদিবাসী অঞ্চলের উপরেও জোর দেওয়া হয়েছে

রেল মন্ত্রক জানিয়েছে, ভারতীয় রেলের 100 প্রকল্পের মধ্যে রয়েছে দেশের প্রত্যন্ত এবং আদিবাসী অঞ্চল গুলিতে রেল যোগাযোগ সম্প্রসারণ। ভারতীয় রেল এইসব অঞ্চল গুলিতে রেলপথ নির্মাণ এবং ধাপে ধাপে সেইসব জায়গায় কীভাবে উন্নত রেল পরিষেবা চালু করা যায় সেদিকে মনোযোগী হবে। অর্থাৎ আদিবাসী অঞ্চলেও ছুটবে ট্রেন! আর এই বিশেষ প্রকল্পের হাত ধরে রেল যোগাযোগ সম্প্রসারণ এর মাধ্যমে পণ্য পরিবহন ও লজিস্টিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাজার, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে চাইছে রেলমন্ত্রক।

অবশ্যই পড়ুন: কমতে চলেছে ইলেকট্রিক বিল? কয়লা নিয়ে বড় সিদ্ধান্ত কোল ইন্ডিয়ার

রেলমন্ত্রক জানিয়েছে, রেল প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনই ইস্পাত ও সিমেন্টের মতো খাতগুলির চাহিদা বাড়বে, একই সাথে পরিবহন খরচ অনেকটাই কমে আসবে। রেলমন্ত্রক মনে করছে, দেশজুড়ে 100টি রেল প্রকল্পের মাধ্যমে ভারতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেল নেটওয়ার্ক তৈরির দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়া যাবে।।

Leave a Comment