=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হারের পর হার, বড় সিদ্ধান্ত নিতে চলেছে KKR! জল্পনা বাড়ালেন খোদ রাহানে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোনও ম্যাচেই জয়ের মুখ খুলতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তিনবারের চ্যাম্পিয়ন দলটার এমন দুরবস্থা আর সহ্য করা যাচ্ছে না! হারতে হারতে পয়েন্ট তালিকার তলানিতে গিয়ে ঠেকেছে KKR-র পিঠ। জিততে গেলে কী করতে হয় সেটাই কার্যত ভোলার পথে শাহরুখ খানের দল। এমতাবস্থায়, নিজেদের দুরবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিতে পারে KKR। শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে পরিচিত 25 কোটি 20 লাখের ক্যামেরন গ্রিনকে বোধহয় বাদ দিতে পারে নাইট রাইডার্স। অধিনায়কের কথায় মিলেছে তেমনই ইঙ্গিত।

বাদ পড়বেন গ্রিন?

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে মিনি নিলাম থেকে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনে নিয়েছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। আশা ছিল, হয়তো এই প্লেয়ারই জয়ের মুখ খুলবেন। তবে সময় যত গড়াচ্ছে সেই আশায় নিজেই জল ঢালছেন অস্ট্রেলিয়ান প্লেয়ার। আজ পর্যন্ত 5 ম্যাচে মাত্র 56 রান করেছেন তিনি। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে শূন্য নিয়ে ফিরেছেন গ্রিন। বল হাতে তো প্রথম কয়েক ম্যাচে দেখাই যায়নি তাঁকে। পরে যে কটি ম্যাচে বল করেছেন পেয়েছেন মাত্র একটি উইকেট।

গ্রিনকে নিয়ে জল্পনা বাড়ালেন রাহানে

বিপুল অর্থ খরচ করে গ্রিনের মতো একজন ক্রিকেটারকে কিনে কোনও দিক থেকেই লাভ হচ্ছে না কলকাতার। এমতাবস্থায়, মনে করা হচ্ছে হয়তো এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে KKR ম্যানেজমেন্ট। সেটাই একেবারে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক রাহানে। সম্প্রতি রাহানেকে বলতে শোনা গিয়েছে, দলের কম্বিনেশন নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। পরের ম্যাচ গুলিতে ব্যাপক রদবদল করা হতে পারে।

রাহানের কোথায়, “আমাদের ড্রেসিংরুমে দলের কম্বিনেশন নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হচ্ছে। আমাদের বড় পরিবর্তন করতে হবে। ফলাফল আমাদের পক্ষে গেলে ক্রিকেটারদের সমর্থন করে যাওয়া দরকার। তবে ফলাফল যদি উল্টো হয় তাহলে কম্বিনেশন নিয়ে ভাবতেই হবে। এছাড়াও আমাদের ইতিবাচক থাকতে হবে। মাথা উঁচু করে চলতে হবে।”

অবশ্যই পড়ুন: টানা দুই ম্যাচে জয়, বেঙ্গালুরুকে হারালে পয়েন্ট টেবিলের কোথায় যাবে ইস্টবেঙ্গল?

প্রসঙ্গত, কলকাতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চিরকাল দামি প্লেয়ারদের উপর ভরসা করেই ডোবে এই দল। গত বছর 24 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে এবারের গ্রিন। বহু অভিজ্ঞ ক্রিকেটার পরামর্শ দিচ্ছেন, যত দ্রুত সম্ভব গ্রিনের মোহ কাটাতে হবে KKR কে। তা না হলে বিপদ আছে। ইতিমধ্যেই অ্যারন ফিঞ্চ থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ শাহরুখের দলকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারে পুরোপুরি চোখ বন্ধ করে ভরসা করতে বারণ করেছেন!

Leave a Comment