=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ATM-এ টাকা তোলা, প্যান কার্ড, শেয়ার বাজার! ১ মে থেকে বদলাচ্ছে ৭ নিয়ম

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতে ঘোষণা হওয়া কিছু নিয়ম আগামী ১ মে থেকে কার্যকর হচ্ছে (1st May Rules Changes)। এবার ডিজিটাল লেনদেনে যেমন একদিকে নিরাপত্তা বাড়বে, ঠিক তেমনই শেয়ার বাজারের বিনিয়োগে খরচে বাড়তে পারে। পাশাপাশি ব্যাঙ্কিং নিয়মও বদলাচ্ছে। এমনকি গেমিং এর উপর এবার সরকার হস্তক্ষেপ করছে। ঠিক কী কী পরিবর্তন আসছে মাসের প্রথম দিন থেকে? বিশদে জানুন এই প্রতিবেদনে।

ডিজিটাল পেমেন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন

অনলাইনে জালিয়াতি রুখার জন্য ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড লেনদেনের নিরাপত্তা এবার আরও জোরদার করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। এখন থেকে পেমেন্টের সময় ওটিপি, পিন কিংবা বায়োমেট্রিক ভেরিফিকেশন আগের থেকে আরও ঘন ঘন করা হতে পারে।

এটিএম থেকে টাকা তোলা

ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে কার্ড ছাড়া টাকা তোলার সুবিধা এবার থেকে ব্যাঙ্কের মাসিক ফ্রী ট্রানজেকশন লিমিটের মধ্যে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে এবার প্রতিটি লেনদেনের জন্য ১৭ থেকে ২৩ টাকা পর্যন্ত চার্জ কাটা হতে পারে।

প্যান কার্ডের নতুন নিয়ম

১ মে থেকে যদি কোনও ব্যক্তি এক অর্থবর্ষে মোট ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা কিংবা উত্তোলন করে, তাহলে তার জন্য প্যান কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সোনা, রুপোয় বিনিয়োগ

১ মে থেকে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলি তাদের ফান্ডের ৩৫ শতাংশ পর্যন্ত সোনা আর রুপোর এটিএফ-এ বিনিয়োগ করতে পারবে বলে জানানো হয়েছে। আর এটি বাজারের অস্থিরতার সময় বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দেবে।

লাইফ সাইকেল ফান্ড

সেবি এখন থেকে রিটায়ারমেন্ট বা চিলড্রেন ফান্ডের মতো পুরনো স্কিমগুলি বন্ধ করছে, এবং লাইফ সাইকেল ফান্ড আনতে চলেছে। এতে বিনিয়োগকারীরা বয়সের সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে শেয়ারবাজার থেকে টাকা সরিয়ে সোনা কিংবা বন্ডের মতো নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারবে।

অনলাইন গেমিং-এ নতুন নিয়ম

আগামী ১ মে থেকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নতুন গেমিং নীতি কার্যকর হচ্ছে। যার ফলে ভারত একটি নির্দিষ্ট অনলাইন গেমিং অথোরিটি পেতে পারে। যে সমস্ত অনলাইন গেমে কোনও আর্থিক লেনদেন কিংবা বাজি নেই, সেগুলোর জন্য আর সরকারি রেজিস্ট্রেশন দরকার নেই। তবে ই-স্পোর্টস গেমের জন্য আগের মতোই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি রিয়েল মানি বা জুয়া জাতীয় গেমগুলোর উপর নিষেধাজ্ঞা বজায় রাখা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য—গেমিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা আর ই-স্পোর্টসকে আরও উৎসাহিত করা।

আরও পড়ুন: সোনা পাপ্পুর সাথে যোগসূত্র! ভোটের মধ্যে ফের শহরের ২ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির

শেয়ারবাজারে পরিবর্তন

১ মে থেকে ডেরিভেটিভ বা F&O ট্রেডিং কিছুটা ব্যয়বহুল হবে। অপশন ট্রেডিং এর উপর সিকিউরিটি ট্রানজেকশনের ট্যাক্স বাড়িয়ে এবার ০.১৫% এবং ফিউচারের ক্ষেত্রে ০.০৫% করা হচ্ছে। আর এই নিয়মগুলি এক কথায় সাধারণ মানুষের পকেটের উপরে প্রভাব ফেলবে। তাই আগেভাগেই জেনে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment