=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বের লক্ষ লক্ষ প্রতিযোগী হারিয়ে সর্বসেরা বাঙালি, ভারতের নাম উজ্জ্বল করল মেমারির ছেলে

সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষাক্ষেত্রে ফের বিশ্ব মঞ্চে উজ্জ্বল হয়ে উঠল বাংলার নাম। পূর্ব বর্ধমানের মেমারি (Memari) ক্রিস্টাল মডেল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র গোপাল সাহা এসওএফ আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াডে (Olympiad) প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করলেন। হ্যাঁ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই প্রতিযোগিতায় বিশ্বের আনুমানিক ৭২টি দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে তাঁর এই কৃতিত্ব।

সাফল্যের নেপথ্যে তাঁর মেধা এবং পরিশ্রম

ফেসবুকের এক রিপোর্ট অনুযায়ী, মশাগ্রাম স্টেশন বাজার এলাকার বাসিন্দা প্রভাস সাহা ও জয়ন্তী সাহার সন্তান গোপাল সাহা ছো।টবেলা থেকেই অত্যন্ত মেধাবী সে। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা গৃহবধূ। ছেলের এই অভাবনীয় সাফল্যে তাঁরা আবেগপ্লুত। তাঁদের কথায়, গোপাল শুধু মেমারি বা বর্ধমানের জন্য নয়, বরং সারা ভারতের নামই উজ্জ্বল করেছে। এশিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সে মেধার মাপকাঠি তৈরি করেছে।

এদিকে মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের অধ্যক্ষ অরুণকান্তি নন্দী গোপালের এই সাফল্যে খুবই গর্বিত। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদে গোপন প্রতিভাকে খুঁজে বের করা এবং তাঁদের সঠিক দিশা দেখানো। গোপাল আমাদের সেই প্রচেষ্টাকেই সার্থক করেছে। আন্তর্জাতিক স্তরে এক নম্বর র‍্যাঙ্ক করা কোনওদিন চাট্টিখানি কথা নয়। ওঁর এই জয় বিদ্যালয়ের বাকি পড়ুয়াদেরকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন: হরমুজ বন্ধ থাকা সত্ত্বেও তেল আমদানি চালিয়ে গেছে ভারত, অবাক গোটা বিশ্ব!

বলে রাখি, বিশ্বসেরা এই কৃতি ছাত্রকে সংবর্ধনা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ওই আয়োজক সংস্থা। আগামী ২৪ মে দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে গোপালকে সম্মানিত করা হবে বলে খবর। আর ওই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছেন গোপাল এবং তাঁর পরিবার।

Leave a Comment