=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানে অজ্ঞাত পরিচয়ের গুলিতে নিহত লস্কর কমান্ডার আফ্রিদি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বুকে দাঁড়িয়ে লস্কর ই তৈবার (Lashkar-e-Taiba) শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদিকে হত্যা করল এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ (Lashkar Commander Death)। জানা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই অজ্ঞাত আততায়ীর গুলিতে মৃত্যু হয় লস্কর কমান্ডারের। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, লস্কর জঙ্গি সংগঠনের অত্যন্ত পরিচিত মুখ এই আফ্রিদিকে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই টার্গেটে রাখা হয়েছিল। জানা যায়, আফ্রিদি মুম্বই হামলার মূল চক্রি হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

আত্মরক্ষার সুযোগ পাননি আফ্রিদি

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ায় লস্কর কমান্ডারকে লক্ষ্য করে আততায়ী গুলি চালালে আত্মরক্ষার কোনও সুযোগ পাননি তিনি। জানা গিয়েছে, জঙ্গি সংগঠনের পরিচিত মুখ আফ্রিদিকে উদ্দেশ্য করে গুলি চালানোর বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। যদিও ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ওই বন্দুকবাজ।
পাকিস্তানের নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, একেবারে পরিকল্পনা করে আফ্রিদিকে হত্যা করা হয়েছে।

বলাই বাহুল্য, বিগত কয়েক বছর ধরে একেবারে বেছে বেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করের সাথে যুক্ত ব্যক্তিদের হত্যা করছে দুষ্কৃতীরা। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে হাফিজ সইদের শ্যালক তথা লস্করের রাজনৈতিক শাখার প্রধান মৌলানা কাশিফ আলিও গুপ্তহত্যার শিকার হয়েছিলেন।আগামী দিনগুলিতেও লস্করের সাথে যুক্ত শীর্ষ ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা থাকবে বলেই মনে করছেন অনেকেই।

অবশ্যই পড়ুন: শিশু পড়ে যাওয়ায় চেন ট্রেনেও দাঁড়ায়নি ট্রেন! জলপাইগুড়ি রুটে রেলের বিরুদ্ধে অভিযোগ

প্রসঙ্গত, পাক জঙ্গি সংগঠনের কমান্ডার আফ্রিদির মৃত্যুর পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনও সংগঠন। যদিও পাকিস্তানের পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা অজানা আততায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছে। ঠিক কোন কারণে লস্করের কমান্ডারকে হত্যা করা হল, তা খুঁজে বের করা হবে বলেই আশ্বস্ত করেছে পাকিস্তানের প্রশাসন।

Leave a Comment