=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লোমশ মুখশ্রীর কারণে কটাক্ষ, দ্বাদশের পরীক্ষাতেও ৯১%-র বেশি নম্বর পেয়ে জবাব প্রাচীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেয়ের মুখে গোঁফ? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েই বারবার আক্রমণ করা হতো উত্তরপ্রদেশের ছাত্রী প্রাচী নিগমকে (Success Story)। তবে যতবার সমাজের তরফে কটুক্তির শিকার হয়েছেন, ততবারই সফল হয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন প্রাচী। এর আগে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় অসামান্য ফল করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এবার নিজের মেধার প্রতিফলন ঘটালেন দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাতেও। ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষায় 91.20 শতাংশ নম্বর পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন প্রাচী।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রাচীর অসাধারণ রেজাল্ট

সম্প্রতি দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই দেখা যায়, 91.20 শতাংশ নম্বর পেয়েছেন প্রাচী নিগম। যে মেয়েটার মুখে গোঁফের রেখা থাকায় বারবার কটুক্তি করেছেন অনেকেই, সেই মেধাবী ছাত্রীই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় অঙ্কে 99 শতাংশ নম্বর, হিন্দিতে 96 শতাংশ, রসায়নে 95 শতাংশ নম্বর এবং পদার্থবিজ্ঞানে 93 শতাংশ নম্বর পেয়েছেন। তবে ইংরেজিতে নম্বরটা সামান্য কমে গিয়েছে প্রাচীর। এই বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর 73।

যদিও ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রাচী। ওই পড়ুয়া জানিয়েছেন, JEE এর মতো গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেদিকে মন দিতে গিয়ে ইংরেজির ফলাফল কিছুটা খারাপ হয়েছে। এদিন নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন প্রাচী। উত্তরপ্রদেশের ওই ছাত্রী জানিয়েছেন, দেশের সেরা আইআইটিগুলির মধ্যে যেকোনো একটিতে ইঞ্জিনিয়ার হয়ে দেখাতে চান তিনি।

প্রাচীকে নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না নিন্দুকরা

বারবার নিজের সাফল্য দিয়ে হাজারো সমালোচনার মুখাগ্নি করছেন প্রাচী। মাধ্যমিকের পর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাতেও 91 শতাংশের বেশি নম্বর পেয়ে পারদর্শিতা দেখিয়েছেন প্রাচী। কিন্তু তা সত্ত্বেও নিন্দুকদের সমালোচনা থামছে না। কেউ কেউ বলছেন, “মেয়েরা যতই সফল হোক না কেন, সৌন্দর্যটা কিন্তু আগে প্রয়োজন!” কেউ কেউ আবার হিন্দি প্রবাদ ব্যবহার করে বলছেন, “প্যাহেলে দর্শনধারী পিছে গুন বিচারি!”

অবশ্যই পড়ুন: ‘সিংহম’ অফিসারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা, যা বললেন বিচারপতি

উল্লেখ্য, 2024 সালে উত্তরপ্রদেশের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় 600 এর মধ্যে 591 পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন প্রাচী। হিসেব করে দেখতে গেলে, দশম শ্রেণীর পরীক্ষায় তিনি পেয়েছিলেন 98.50 শতাংশ নম্বর। এর ফলে স্বাভাবিকভাবেই প্রচারের আলোয় এসেছিলেন উত্তর প্রদেশের ছাত্রী। কিন্তু সেই রেশ কিছুটা কাটার পর প্রাচীর মুখে থাকা লোমের আধিক্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকরা।

Leave a Comment