থাকতে হবে জেলেই, মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুল সহ ৫২ জনের জামিনের আর্জি খারিজ

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের ভোট মিটলেও SIR নিয়ে তর্ক বিতর্ক এখনও কাটেনি। আর এই আবহে খবরের শিরোনামে ফের উঠে এল মালদহের মোথাবাড়ির ঘটনা (Mothabari Incident)। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় ৫২ জন অভিযুক্তের জামিন খারিজ করল NIA বিশেষ আদালতের বিচারক সুকুমার রায়। মোফাক্কেরুল ইসলাম (Mofakkarul Islam) সহ সকলকে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত।

NIA-র তদন্ত নিয়ে দীর্ঘ টানাপড়েন

SIR প্রতিবাদ নিয়ে মোথাবাড়িতে যে ভয়ংকর ঘটনা ঘটেছিল সেই মামলায় আদালতের নির্দেশে নির্বাচন কমিশন NIA-র হাতে ঘটনার তদন্তভার দিয়েছিল। কিন্তু তার আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID-র হাতে গ্রেফতার হন মোফাক্কেরুল ইসলাম। এরপর ভাইরাল ভিডিয়ো দেখে একে একে মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এই ঘটনার NIA-র তদন্ত নিয়ে দীর্ঘ টানাপড়েন চলে। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, আদালতের নির্দেশের পরেও পুলিশ মোথাবাড়িকাণ্ডে তদন্তের কোনও নথি দিচ্ছে না তাদের হাতে। যদিও শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে পুলিশ NIA-কে মামলা হস্তান্তর করে। সেই মামলায় এবার বড় নির্দেশ দিল আদালত।

অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ

রিপোর্ট মোতাবেক, আজ বৃহস্পতিবার মোথাবাড়ি ঘটনায় অভিযুক্তদের তরফে জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালতে তার বিরোধিতা করে NIA। আইনজীবী শ্যামল ঘোষ বলেন, ‘‘মোথাবাড়ি মামলায় ১২টি মামলার শুনানি ছিল। সব মামলাতেই জেল হেফাজতের নির্দেশ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা করার জন্য তদন্তকারী আধিকারিকেরা চেষ্টা করছেন।’’ এছাড়াও NIA আইনজীবী আদালতে বিভিন্ন তথ্যপ্রমাণ যাচাইকরণের জন্য আমরা দুই অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাগানি, যে মোফাক্কেরুলের বক্তব্যের ভিডিও আপলোড করেছিল, তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন করেছি।’’ তাতেই মেলে সবুজ সংকেত।

আরও পড়ুন: একাধিক নাবালিকার সঙ্গে কুকীর্তি, ভিডিও রেকর্ড করে বিক্রি! দাসপুরে হাড়হিম করা কাণ্ড

উভয় পক্ষের বক্তব্য শোনার পর NIA বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় ৫২ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এবং শেষ পর্যন্ত এনআইএ-র আবেদন মেনে ৫২ জনকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Leave a Comment