=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

SRH-র বিরুদ্ধে বাদ পড়বেন অধিনায়ক রাহানে? KKR-র প্রথম একাদশে থাকবে চমক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ দুই ম্যাচ জিতেও চিন্তায় কলকাতা নাইট রাইডার্স (KKR Vs SRH)। কারণ, শাহরুখ খানের দলের বর্তমান অবস্থা যা, তাতে পরবর্তী প্রত্যেকটি ম্যাচে জিততে পারলেই প্লে অফের লড়াইয়ে গা ভাসিয়ে রাখতে পারবে দলটি। কাজেই 3 তারিখ, শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় খোঁজাই লক্ষ্য কলকাতার। তবে প্রতিপক্ষ যেহেতু বেশ কঠিন তাই KKR এর একাদশেও আসতে পারে চমকে দেওয়ার মতো বদল। কয়েকটি সূত্র মারফত যা জানা যাচ্ছে, চূড়ান্ত ব্যর্থতার কারণে এদিন বোধহয় একাদশ থেকে বাদ পড়তে পারেন খোদ অধিনায়ক অজিঙ্কা রাহানে।

অধিনায়ক বাদ পড়লে এন্ট্রি হবে কার?

এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সেভাবে নিজের জাত চেনাতে পারছেন না ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রাহানে। অধিনায়ক হিসেবেও ব্যর্থ তিনি। শেষ ম্যাচে মাত্র 10 রান করেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। কয়েকটি সূত্রের দাবি, লাগাতার ব্যর্থতার কারণে বোধহয় নিজামের দলের বিপক্ষে এই প্লেয়ারকে বিশ্রামে রাখা হবে। তাঁর বদলে ওপেনিং করতে দেখা যেতে পারে সুনীল নারিনকে। তবে রাহানের বদলি হিসেবে মাঠে নামতে পারেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তবে তিনি খেলতে পারেন মিডিল অর্ডারে।

এন্ট্রি হতে পারে 18 কোটির পেসারের

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একাই 41 রান দিয়ে মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন ভারতীয় পেসার কার্তিক ত্যাগী। সে কারণেই হয়তো এই ম্যাচে তাঁর জায়গায় নামানো হতে পারে 18 কোটির বোলার লঙ্কান তারকা মাথিশা পাথিরানাকে। এছাড়া কলকাতার বোলিং বিভাগে খুব একটা বদল আসবে এমন সম্ভাবনা কম। সে ক্ষেত্রে দেখার, কলকাতার জার্সিতে অভিষেক হয়ে ঠিক কতগুলি উইকেট তুলতে পারেন প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের প্লেয়ার।

অবশ্যই পড়ুন: গোটা IPL-এ একটি ছক্কা না মেরে ২৬০ রান, টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের রেকর্ড আজও অক্ষত

হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ

সুনীল নারিন, টিম শেইফার্ট, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেট কিপার), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, অনুকূল রায়, রমণদীপ সিং, রচিন রবীন্দ্র, বৈভব আরোরা ও মাথিশা পাথিরানা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে বরুণ চক্রবর্তীকে।

Leave a Comment