=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাল, কালো না হলুদ! ভাগ্য বদলাতে কোন রঙের সুতো হাতে বাঁধা উচিত?

প্রীতি পোদ্দার, কলকাতা: শাস্ত্র (Astrology) অনুযায়ী, দেবদেবীর আশীর্বাদ সম্পন্ন ধাগা বা সুতো হাতে বাঁধলে নাকি জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। এই রকম নানা উপচারের কথা আমরা জেনে এবং শুনে থাকি। তবে শুধু সুতো বাঁধলেই হয় না, হাতে রং বেরঙের সুতো বাঁধার ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম (Astro Tips)। কারণ ভিন্ন বর্ণের সুতোর (Threads Wearing Astrology) ক্ষেত্রে উপকারিতাও রয়েছে পৃথক। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক প্রয়োজন অনুযায়ী কোন রঙের সুতো পড়া উচিত।

সুতো বাঁধার আগের নিয়ম

যে কোনও সুতো পরার আগে শুদ্ধিকরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার থেকে কেনা হোক বা তীর্থস্থান থেকে আনা হোক, সর্বদাই সুতো বা ধাগা পরার আগে তাতে গঙ্গাজল ছিটিয়ে নেওয়া উচিত। কারণ গঙ্গার জল সুতোর অশুদ্ধতা দূর করে এবং তা পরিধানের উপযোগী করে তোলে। তারপর আমরা দেবদেবীর চরণে ছুঁইয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে সুতোটি পড়ে থাকে।

হলুদ সুতো

জীবনে কোনো শুভ কাজের সূচনা করতে হলে হলুদ রঙ বেশ শুভ। কারণ হলুদ রঙের সঙ্গে জ্ঞান, সৌভাগ্য এবং সমৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। এই রঙের সুতো বাঁধলে কর্মক্ষেত্রে যেমন উন্নতি ঘটে ঠিক তেমনই জীবনে স্থায়িত্ব আসে এবং বহুদিনের ইচ্ছাপূরণ হওয়ার পথ খুলে যায়।

লাল সুতো

প্রচলিত বিশ্বাস অনুযায়ী লাল সুতো হাতে পরলে যেমন দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়, ঠিক তেমনই আবার অশুভ শক্তির থেকেও নিজেকে রক্ষা করা যায়। আসলে এই রঙ শক্তি, সাহস এবং সুরক্ষার প্রতীক। এই দুটো হাতে বাঁধলে পারিবারিক অশান্তি দূর হয়, আর্থিক উন্নতি ঘটে এবং রোগ-ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায়। পুরুষ এবং অবিবাহিত মহিলারা ডান হাতে ও বিবাহিত মহিলারা বাঁ হাতে বিশেষ কিছু তিথিতে এই সুতো বাঁধলে শান্তি ফিরে আসবে।

কমলা রঙ

হিন্দু শাস্ত্রে কমলা রং হল ত্যাগ, ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতীক। শাস্ত্রমতে এই রঙের সুতো সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করে। এটি মানুষের মানসিক দৃঢ়তাও বাড়ায়। তবে বাঙালিদের মধ্যে সাধারণত কমলা সুতো হাতে বাঁধার বিশেষ প্রচলন নেই বললেই চলে।

আরও পড়ুন: বাপ বাপ বলে পালাবে ইঁদুর! ৪ ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি

কালো সুতো

অনেকের ধারণা কালো রঙ অশুভ কিন্তু শাস্ত্রীয় বিশ্বাসে কালো সুতো হল বিশেষ সুরক্ষাকবচ। এই রঙের সুতো বাঁধলে অশুভ শক্তি ও নজরদোষ থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনও দুর্ঘটনার হাত থেকে মুক্তি এবং মানসিক শান্তি মেলে। পরিবারের সুখ বজায় থাকে।

সাদা সুতো

শাস্ত্র মতে সাদা রঙের ধাগা বা সুতো হাতে পরলে নাকি খারাপ কিছুর আশঙ্কা অনেকটাই কমে যায়। এই সুতোর প্রভাবে যেমন মনের জোর বাড়ে, ঠিক তেমনই যে কোনো বিপদে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। ব্রাহ্মণ ছেলেরা উপনয়নের সময় সাদা সুতো দিয়ে তৈরি পইতে পরে থাকে।

Leave a Comment