=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আম্বানির প্রতিবেশী হতে চান? অ্যান্টিলিয়ার পাশের ফ্ল্যাট ভাড়া পাওয়া যাচ্ছে, খরচ জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবছর বিভিন্ন কারণে শিরোনামে আসে এশিয়া মহাদেশের দ্বিতীয় ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাসভবন অ্যান্টিলিয়া। অনেকেই স্বপ্ন দেখেন, “যদি মুকেশ আম্বানির বাড়ির পাশে থাকতে পারতাম।” তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে আপনার! কেননা, অ্যান্টিলিয়ার পাশেই একটি 4bhk ফ্ল্যাট ভাড়া পাওয়া যাচ্ছে। আর সেই ফ্ল্যাটের ভাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একেবারে হট টপিকে পরিণত হয়েছে ফ্যাল্টটি। আসলে মুকেশ আম্বানির পাশের ফ্ল্যাট বলে কথা, দাম তো আকাশছোঁয়া হবেই!

আম্বানির প্রতিবেশী হতে চাইলে কত খরচ গুনতে হবে?

জানা গিয়েছে, মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া সংলগ্ন পেডার রোডের কাছেই রয়েছে একটি বিলাসবহুল 4 বেডের ফ্ল্যাট। যা বিগত দিনগুলিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে এই ফ্ল্যাটের অবস্থান এবং এর ভাড়ার কারণেই নেট নাগরিকদের মুখে মুখে ঘুরছে সেটি। আসলে ফ্ল্যাটটি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার একেবারে কাছে হওয়ায় এই ফ্ল্যাটটির জনপ্রিয়তা কয়েক গুণ বেড়েছে।

এবার আসা যাক আসল কথায়। মুকেশ আম্বানির বাড়ির পার্শ্ববর্তী যে ফ্ল্যাটটি ভাড়া পাওয়া যাচ্ছে সেখানে থাকতে গেলে একজন ভাড়াটিয়াকে মাসে প্রায় 12 লাখ টাকা ভাড়া গুনতে হবে। এখানেই শেষ নয়, এই ফ্ল্যাটটিতে থাকতে হলে অগ্রিম 6 মাসের সিকিউরিটি ডিপোজিট বাবদ 72 লাখ টাকা দিতে হবে ভাড়াটিয়াকে। নির্দিষ্ট অর্থ এবং যাবতীয় শর্ত মেনে তবেই মুকেশ আম্বানির প্রতিবেশী হতে পারবেন আপনি। তবে বাস্তবিক দিক থেকে দেখতে গেলে, এই ফ্ল্যাটের এক মাসের ভাড়ায় কার্যত একটি বিলাসবহুল গাড়ি কিনে নেওয়া যায়।

অবশ্যই পড়ুন: লাগবে না আধারের OTP, মোবাইল নম্বর লিংক, নতুন পরিষেবা UIDAI-র

ফ্ল্যাটটির বৈশিষ্ট্য এবং বিশেষত্ব

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, 1937 সালে দক্ষিণ মুম্বইয়ে তৈরি হয়েছিল এই ফ্ল্যাট। যেটা রয়েছে ঐতিহাসিক মার্লবোরো হাউসে। এই ভবনটি মূলত আর্ট ডেকো শৈলীতে নির্মিত। একই সাথে এই ভবনটিকে শহরের ঐতিহ্যবাহী ভবন হিসেবে আখ্যা দিয়েছেন সেখানকার মানুষজন। সেখানেই প্রায় 3,000 বর্গফুট জুড়ে বিস্তৃত ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম, চারটি বাথরুম, একটি পাউডার রুম সহ 750 বর্গফুটের একটি ব্যক্তিগত গার্ডেনও। পাশাপাশি এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন পাকিং, সার্ভেন্ট কোয়াটার এবং আধুনিক অন্যান্য সুযোগ-সুবিধা। এই ফ্ল্যাট অন্যান্য প্রিমিয়াম ফ্ল্যাটের মতো হলেও মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার অনতি দূরে অবস্থিত হওয়াই এর প্রধান বিশেষত্ব।

Leave a Comment