=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘মাছ চোর’ গান নিয়ে তিতিবিরক্ত শওকত করতে চলেছেন মামলা

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটবঙ্গে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে এখন একটাই গান—“মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর” (Mach Chor Song)। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিদায়ী বিধায়ক তিনি (Saokat Molla)। তাঁকে নিয়েই বিরোধীদের এই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারা এই গান বানিয়েছে তা বুঝতে বাকি নেই শওকতসহ তৃণমূল ঘনিষ্ঠদের। তবে এবার এই গানের বিরোধিতা করেই আইনি পথে হাঁটার হুশিয়ারি তৃণমূল প্রার্থীর।

‘মাছ চোর’ গান নিয়ে আইনের দারস্থ শওকত মোল্লা

প্রসঙ্গত, দ্বিতীয় দফার নির্বাচনের কয়েকদিন আগেই শওকত মোল্লাকে ‘মাছ চোর’ হিসেবে অভিহিত করে একটি গান ভাইরাল হয়, যা রাজ্যের রাজনীতির পারদ একধাপ বাড়িয়ে দিয়েছে। তবে এবার এই গান নিয়ে আইনি পথে হাঁটার কথা বলেছেন শওকত। বিশেষ করে বিরোধী দল আইএসএফকে দায়ী করে তিনি বলেছেন যে, “রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হওয়া উচিত। ব্যক্তিগত কুৎসা রটিয়ে কোনওদিন রাজনৈতিক লড়াই হয় না। আর এভাবে জয়ী হওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। খুব শীঘ্রই আমি আইনের দ্বারস্থ হব।”

বলাই বাহুল্য, এই গানটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি সহ তাঁর দলীয় কর্মীদেরকে এই গান না চালানোর জন্য অনুরোধ করেছিলেন শওকত মোল্লা। তবে তাতে কাজ হয়নি। এখন এই গান নিয়েই সোশ্যাল মিডিয়া রমরমা। এমনকি আইএসএফ-র প্রচারেও দেদার চলেছে ‘মাছ চোর’ গান। এ নিয়েই এবার আদালতের পথে শওকত।

আরও পড়ুন: বিকেলেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জানিয়ে দিই, রাজনীতির আঙিনায় পা দেওয়ার আগে শওকাত মোল্লা একজন মাছ ব্যবসায়ী ছিলেন। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেতা কাইজার আহমদে শওকত মোল্লাকে একবার ‘মাছ চোর’ বলে অভিহিত করে এক ইন্টারভিউ দেন। তাঁর কথা অনুযায়ী, শওকত মোল্লা এক সময় খুব গরীব ছিল। মাছ চুরি করেই ভাঙড়ের বাজারে বিক্রি করত। এমনকি গানটিতে ‘ক্যানিংয়ের মৌখালীর বাসিন্দা’ কথাও উল্লেখ আছে। তবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতির ময়দানে এভাবে লড়াই করা যায় কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কমিশন মুখ খোলেনি। সেই কারণেই আইনি পথে হাঁটার হুঁশিয়ারি শওকতের।

Leave a Comment