=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিন্দুকদের কড়া জবাব, মানুষের রায়ে পানিহাটি থেকে বিপুল ভোটে জয়ী হলেন “অভয়ার মা’

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাঁকে ব্যবহার করে বাংলায় ক্ষমতায় আসার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে (BJP Panihati Candidate Wins)! সেই রত্না দেবনাথ তথা অভয়ার মা বিরোধীদের সমস্ত অভিযোগ নস্যাৎ করে পানিহাটি কেন্দ্র থেকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূলের তীর্থঙ্কর ঘোষকে 20 হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ করলেন। যদিও বিজেপির তরফে ভোট গণনার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, উত্তর 24 পরগনার এই বিশেষ কেন্দ্র থেকে জিতবেন অভয়ার মা। ফলাফল প্রকাশিত হতেই গেরুয়া শিবিরের কথা একেবারে কাটায় কাটায় মিলে গেল।

বিপুল ভোটে জয়ী হলেন রত্না দেবনাথ

সোমবার সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পরই কার্যত একতরফা এগিয়েছিল গেরুয়া শিবির। যদিও অনেকেই ভেবেছিলেন, বেলা কিছুটা গড়ালে বিজেপির মার্জিন ছাপিয়ে যাবে তৃণমূল। তবে বাস্তবে দেখা গেল, সময়ের সাথে সাথে বিজেপির সংখ্যার কাছে পিছিয়েই রইল ঘাস ফুল শিবির। একটা সময় পৌঁছে বিজেপি গিয়ে দাঁড়াল 203 এবং তৃণমূলের আসন সংখ্যা নেমে এল 84 তে। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত যা ট্রেন্ড ছিল, তাতে খুব সহজেই বাংলায় সরকার গঠন করতে পারছে বিজেপি।

বেলা গড়িয়ে বিকেল হতেই রাজ্যের একের পর এক বিধানসভা কেন্দ্রে জয়ী হতে থাকলেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। সেই তালিকায় একেবারে শুরুর দিকেই নাম আসে, পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথের। ওই এলাকার বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত ফলাফল গিয়ে দাঁড়াল রত্না দেবীর পক্ষেই।

অবশ্যই পড়ুন: এবার মাত্র ৫ দিনেই পেয়ে যাবেন পাসপোর্ট! বড় পদক্ষেপ কেন্দ্রের

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তাঁর প্রতিদ্বন্দ্বি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের তুলনায় 20,400 এরও বেশি ভোট পেয়ে জয়লাভ করলেন। অন্যদিকে ঘাসফুল শিবিরের প্রার্থীর খাতায় যোগ হয়েছে 35,704টি ভোট। পানিহাটির প্রার্থীর জয়ের পরই বিজেপির কর্মী সমর্থকরা বলছেন, এই জয় অভয়ার পাশাপাশি পানিহাটির মানুষজনের জয়।

Leave a Comment