=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, বিজয় থালাপতির মোট সম্পত্তির পরিমাণ কত?

সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা হিসাবেই তাঁর নাম ডাক। তবে আচমকা ২০২৪ সালে যুক্ত হলেন রাজনীতিতে, এবং রাতারাতি নতুন দল তৈরি করে ফেললেন অভিনেতা বিজয় থালাপতি (Vijay)। আর সেই লড়াই থেকেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে উঠে আসে তামিলাগা ভেত্রি কাঝাগম, এবং পরে কংগ্রেসদের সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অভিনেতা। দীর্ঘ ৬০ বছরের মধ্যে প্রথম এই তামিলনাড়ুতে ডিএমকে বা এআই এআইএডিএমকে-র কোনও সরকার নেই। তবে আপনি কি জানেন, অভিনেতা তথা মুখ্যমন্ত্রীর বর্তমান সম্পদের পরিমাণ কত (Vijay Net Worth)?

অভিনেতা বিজয়ের সম্পত্তির পরিমাণ

নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬২৪ কোটি টাকা। যার মধ্যে তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে ২০০ কোটি টাকার এবং অস্থাবর সম্পত্তি আনুমানিক ৪০৪ কোটি টাকা। তবে তাঁর নামে কোনও ঋণ নেই। জানা যায়, তাঁর একটি সেভিংস অ্যাকাউন্টে সবথেকে বেশি ২১৩ কোটি টাকা জমা রয়েছে। পাশাপাশি তাঁর এক অর্থবর্ষে মোট আয় ১৮৪.৫৩ কোটি টাকা।

এদিকে বিজয়ের বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে। সেই সম্পত্তি মিলে আনুমানিক ১০০ কোটি টাকা হবে। তাঁর অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে ৪০ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ২৫ কোটি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১৫ কোটি এবং এইচডিএফসি ব্যাঙ্কে ২০ কোটি টাকা আছে। তবে শেয়ারবাজারে তাঁর সেরকম কোনও লগ্নি নেই বলেই জানা গিয়েছে।

রয়েছে বিপুল রিয়েল এস্টেট এবং গাড়ির কালেকশন

অভিনেতা বিজয়ের স্থাবর সম্পদের পরিমাণ তো আগেই বলেছি ২২০ টাকা। তবে এর মধ্যে ১০টি আবাসিক সম্পত্তি রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ১১৫ কোটি টাকা। আর জমি রয়েছে প্রায় ২২ কোটি টাকার। এছাড়া তাঁর বাণিজ্যিক সম্পত্তি আনুমানিক ৮২.৮ কোটি টাকার। এদিকে তাঁর নামে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। প্রথমত ৩.০১ কোটি টাকার একটি ২০২৪ টয়োটা লেক্সাস ৩৫০ গাড়ি হয়েছে। পাশাপাশি ২ কোটি টাকার ২০২৪ বিএমডব্লিউ আই৭ গাড়ি, ১.৬৩ কোটি টাকার ২০২৪ টয়োটা ভেলফায়ার, ৮০.৫ লক্ষ টাকার ২০২০ বিএমডব্লিউ ৫৩০ গাড়ি এবং ৩৫ লক্ষ টাকার ২০২৪ মারুতি সুইফ্ট রয়েছে।

আরও পড়ুন: মে মাসে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা? জানুন আপডেট

তবে সোনা, রুপো নিয়ে যদি কথা বলি, তাহলে তাঁর কাছে আনুমানিক ৮৮৩ গ্রাম সোনা এবং রুপো রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১.২ কোটি টাকা। এছাড়া তাঁর স্ত্রী সঙ্গীতা বিজয়কেকে তিনি ১২.৬ কোটি টাকা, জেসন সঞ্জয়কে ৮.৭৮ লক্ষ টাকা এবং দিব্যা সাশাকে ৪.৪ লক্ষ টাকা ঋণ বাবদ দিয়েছেন তিনি।

Leave a Comment