=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিমান সফর আরও সস্তা! ATF-র ওপর ভ্যাট কমাল সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ বিমান যাত্রীদের জন্য রইল জরুরি খবর। এবার সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার দরুণ উপকৃত হবেন আপনিও। দিল্লির বিজেপি সরকার বিমান চলাচল ব্যবস্থাকে স্বস্তি দিতে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্ত্রিসভা এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর উপর ভ্যাট ২৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে।

বড় সিদ্ধান্ত সরকারের

আসলে বিমান সংস্থাগুলো দীর্ঘদিন ধরে কর কমানোর দাবি করে আসছিল, জ্বালানির দাম বাড়ার কারণে তাদের খরচ দ্রুত বাড়ছিল। সরকার মনে করে, এই সিদ্ধান্ত সংস্থাগুলোকে আর্থিক স্বস্তি দেবে এবং বিমান চলাচল খাতে স্থিতিশীলতা আনবে। উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং গত কয়েক মাসে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি বিমান চলাচল খাতকে প্রভাবিত করেছে। এটিএফ (ATF)-এর ক্রমবর্ধমান মূল্য বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। বিমান সংস্থাগুলোর মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশই হলো জ্বালানি। ফলস্বরূপ, উচ্চ কর বিমান সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বিমান সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে যে, পরিস্থিতি একই রকম থাকলে তারা বিমান ভাড়া বাড়াতে বাধ্য হতে পারে।

সফর হবেন বিমান সফর?

এখন প্রশ্ন উঠছে, সরকারের এহেন সিদ্ধান্তের ফলে কি স্বস্তা হবে বিমান সফর? এটিএফ-এর উপর ভ্যাট ২৫% থেকে কমিয়ে ৭% করা হলে বিমান সংস্থাগুলো স্বস্তি পাবে। তবে, এর মানে এই নয় যে ফ্লাইটের টিকিট সঙ্গে সঙ্গে সস্তা হয়ে যাবে। অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল থাকলে ভবিষ্যতে অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীরা কিছুটা স্বস্তি পেতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কর হ্রাসের সবচেয়ে বড় সুবিধা হবে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় হ্রাস করা।

আরও পড়ুনঃ বিকেলে ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, হঠাৎ মুড বদলাবে আবহাওয়া

তবে শুধু দিল্লিই নয়, দিল্লির আগে মহারাষ্ট্র সরকারও এটিএফ-এর উপর ভ্যাট কমিয়ে ৭ শতাংশ করেছিল। এর পর দিল্লিও এখন একই ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান বিমান চলাচল কেন্দ্রগুলোর মধ্যে প্রতিযোগিতা বজায় রাখার জন্য এটি প্রয়োজনীয় ছিল।

Leave a Comment