=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চরম অপমান! ট্রাভিস হেডের সাথে হ্যান্ডশেকই করলেন না বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, ব্যাট হাতে দলের জন্য সে অর্থে কিছুই করতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র 15 রান করে ফিরতে হয়েছিল সাজঘরে। বোধহয় সে কারণেই গতকাল সানরাইজার্স হায়দরাবাদের সামনে বাজেভাবে হেরেছে RCB। তবে ম্যাচের পর কোহলির এক কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। আসলে এ দিনের ম্যাচের পর জয়ী দলের প্লেয়ারদের সাথে হাত মেলাতে যান বিরাট। বাকি সকলের সাথে হাত মেলালেও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডকে এড়িয়ে যান তিনি। যে দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ট্রাভিস হেডের সাথে হাত মেলালেন না কোহলি

গতকাল ব্যাট করতে নেমে 256 রানের বিরাট লক্ষ্য দিয়েছিল নিজামের দল। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে 200 রানে একপ্রকার বান্ডিল হয়ে যায় বিরাট কোহলির RCB। ফলে সহজ জয় পায় SRH। যদিও এদিন ম্যাচের মাঝে কোহলির ব্যাটিং চলাকালীন ভারতীয় ক্রিকেটারকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন হেড! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, ফিল্ডিং করার সময় কোহলিকে আক্রমণাত্মক শট খেলার জন্য একপ্রকার চ্যালেঞ্জ দিচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার! তাতে বেশ খানিকটা ক্ষেপে গিয়েছিলেন বিরাটও।

ট্রাভিস হেডের উস্কানিতে কোহলিও বলছিলেন, “আপনার প্রয়োজন হলে আপনি আসুন বোলিং করুন।” এক কথায়, এদিন কোহলির সাথে তীব্র বিরোধ দেখা দিয়েছিল বিদেশি ক্রিকেটারের। পরবর্তীতে ম্যাচ শেষে দেখা গেল, একে একে SRH প্লেয়ারদের সাথে হাত মেলালেও অস্ট্রেলিয়ান ক্রিকেটার হেডের সাথে হাত মেলালেন না বিরাট। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, অজি তারকা কোহলির দিকে হাত এগিয়ে দিলেও তাঁকে পাশ কাটিয়ে পরের জনের সাথে হ্যান্ডশেক করেন বিরাট।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: ভোট পরবর্তী হিংসা উস্কানিকে সমর্থনের অভিযোগ! থানায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

উল্লেখ্য, গতকাল ব্যাট হাতে দলের জন্য বড় রান করতে না পারলেও ভেঙ্কটেশ আইয়ারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্ধশতনের পার্টনারশিপ গড়েছিলেন বিরাট। আর সেই সূত্র ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে এক বিরাট বিশ্ব রেকর্ড ভেঙে দেন তিনি। বলে রাখি, এদিন ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের সর্বাধিক 50+ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেন বিরাট। এই মুহূর্তে 211 বার 50+ রানের পার্টনারশিপ করে তালিকার এক নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটার।

Leave a Comment