=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাটির হাঁড়িতেই জমবে লোভনীয় আম দই, জেনে নিন বানানোর সহজ উপায়

প্রীতি পোদ্দার, কলকাতা: জ্যৈষ্ঠের রোদে তেতেপুড়ে নাজেহাল জনজীবন। তবে এই গরমকেও অনেকে বেশ ভালোই বাসেন, আর তার অন্যতম কারণ হল আম (Mango)। এইসময় বাজারে বাজারে ঢুঁ মারলেই নাকে আসে মিঠে আমের গন্ধ। ঝুড়ি ভর্তি করে আম আসছে। কাঁচা আমের ডাল, চাটনি, আচার অনেক তো খেলেন। তবে এবার স্বাদে খানিক টুইস্ট আনতে বাড়িতেই বানিয়ে নিন আম দই (Mango Dahi)। শেষপাতে মিষ্টিমুখ করতে আমের এই পদের জবাব নেই! কী ভাবে বানাবেন? রইল রেসিপি।

উপকরণ

আম দই বানানোর জন্য যে উপকরণগুলোর প্রয়োজন সেগুলি হল- আম, দুধ, চিনি, ক্রিম, মাটির হাঁড়ি, মিষ্টি দই।

বানানোর পদ্ধতি

প্রথমে একটি প্যানে দুধ এবং সামান্য চিনি ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে ততক্ষণ ফুটতে দিতে হবে। এরপর যখন দুধটা আস্তে আস্তে ঘন হতে থাকবে তখন একটি পাত্রে ঠান্ডা করার জন্য ঢেলে দিতে হবে। অন্যদিকে বাজার থেকে কিনে আনা পাকা আম গুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে কেটে রাখা আমের টুকরো এবং সামান্য ক্রিম ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন: গরমে হেলদি খাবার! মাত্র কয়েক উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের কেক

এবার পাত্রে রাখা ঘন দুধটাকে একটি কড়াইতে ঢেলে ওর মধ্যে মিক্সড করা আমের ক্ষীরটা ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ৫-৬ মিনিট ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পর ওর মধ্যে সামান্য মিষ্টি দই দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এই সময় দুধ যেন বেশি গরম না থাকে। এবার একটি মাটির হাঁড়িতে সামান্য মিষ্টি দই ভালো করে ব্রাশ করে ওর মধ্যে আম এবং দুধের মিশ্রণটা ঢেলে একটি কাগজ দিয়ে ভালো করে ঢেকে সেটিকে ফ্রিজে রেখে দিতে হবে। ৫ থেকে ৭ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিলেই দেখতে পাবেন সুস্বাদু আম দই তৈরি।

Leave a Comment