=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন মুরগির ঝোল, চেটেপুটে খাবে সবাই

প্রীতি পোদ্দার, কলকাতা: গ্রীষ্মের বাজারে এখন আমের রাজত্ব। ধীরে ধীরে পাকা আম (Mango) আসছে বাজারে, তাই কাঁচা আম থাকতে থাকতেই সকলেই নানা রেসিপি ট্রাই করে নিচ্ছে। কেউ খাচ্ছেন আম ঝোল, আমের ডাল, তো আবার কেউ তৃষ্ণা মেটাতে খাচ্ছেন আমপোড়া শরবতও। কিন্তু কখনও কি ট্রাই করেছেন আম মুরগি (Mango Chicken)? তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে এই রেসিপি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

আম মুরগি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – মুরগি, আম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

আম মুরগি বানানোর জন্য প্রথমে বাজার থেকে মাঝারি সাইজে কেটে রাখা মুরগি গুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এবার ৩ টে কাঁচা আমের খোসা ছাড়িয়ে সেগুলো টুকরো টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমের সেই পেস্টটা ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলোতে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিতে হবে। ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন রং আসছে।

আরও পড়ুন: গরমে পেট থাকবে ঠান্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ঝিঙের ঝোলবড়া

একটি বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে ঘন পেস্ট করে নিতে হবে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এবং সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে রেল ছাড়ছে। আপনি চাইলে এখনই মশলা কষানোর সময় মশলার মিশ্রণটা দিয়ে দিতে পারেন। ৫ মিনিট পরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলেই, ৭-৮ মিনিট পর তৈরি হয়ে যাবে আম মুরগি।

Leave a Comment